স্মার্ট বাংলাদেশ অর্জনে তরুণদের ভূমিকা রাখতে হবে -নাছিম
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যারা লড়াই সংগ্রাম করেছেন তার অগ্রভাগে ছিল শিক্ষার্থী ও তরুণরা। সে সময় তারাই জাতির পিতার সবথেকে শক্তিশালী হাতিয়ার হিসেবে লড়াই সংগ্রাম করেছে। আগামীর স্মার্ট বাংলাদেশ অর্জনে তরুণ ও ছাত্রদের সে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। তাদেরকে সুশিক্ষায় গড়ে তুলতে হবে। একজন মানুষ তখনই পরিপূর্ণতা পায় যখন সে শিক্ষা, সংস্কৃতি ও শারীরিক সব বিষয়ে মননশীলভাবে গড়ে উঠতে পারে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, একজন শিক্ষার্থী শুধু উচ্চ শিক্ষিত হলেই মানুষ হয় না। তাকে প্রকৃত অর্থেই সৃজনশীল মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। সে যেন অন্য মানুষকে ভালোবাসতে পারে, শ্রদ্ধাবোধ রাখতে পারে, অপরের দুঃখ, কান্না বেদনায় শামিল হতে পারে সে দিকেও খেয়াল রাখতে হবে। এগুলো যে করতে পারে সেই প্রকৃত মানুষ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।