স্বৈরতন্ত্রের দিকে এগিয়ে যাওয়া বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরব বিশ্ব মিডিয়া। এতে বাংলাদেশের রাজনীতিতে সহিংসতা, চলমান অচলাবস্থা এবং সংঘাতময় পরিস্থিতি তুলে ধরা হয়েছে। এর মধ্যে বিবিসির শিরোনাম- বাংলাদেশ ইলেকশন: লুপসাইডেড পোলস লিভ ডিজইল্যুশনড ভোটারস আসকিং হোয়াট ইজ দ্য পয়েন্ট। এতে বলা হয়েছে, এখানে মানুষজন জীবন ধারনের খরচ মেটাতে সংগ্রাম করছে। একসময়ের প্রতিশ্রুত প্রবৃদ্ধির গ্রাফ এখন নিম্নমুখী। নিম্নভূমির এ দেশটিতে চ্যালেঞ্জ বেড়েছে। দেশটি পানিবায়ু পরিবর্তনে ঝুঁকিতে আছে। এখানে রোববার যে ভোট হতে যাচ্ছে তাতে হতাশ ভোটাররা কোনো আশা দেখতে পারছেন না।
বিবিসি আরও লিখেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ দৃশ্যত এই নির্বাচনে তার কর্তৃত্ববাদ আরো কঠোর করছে। প্রধান বিরোধী দল বিএনপি এই নির্বাচন বর্জন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিরোধী হাজার হাজার রাজনীতিক ও সমর্থককে গ্রেপ্তারের পর এই নির্বাচন হতে যাচ্ছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।