‘স্বাস্থ্য কার্ডধারী জুলাই আহতদের সেবা দিতে হাসপাতালগুলো ব্যর্থ’
নিজস্ব সংবাদদাতা:
সরকার বারবার লিখিত নির্দেশনা ও রিমাইন্ডার পাঠানোর পরও বাংলাদেশের সরকারি হাসপাতালগুলো স্বাস্থ্য কার্ডধারী জুলাই আহত ব্যক্তিদের প্রাপ্য সম্মান ও ফাস্ট ট্র্যাক সুবিধা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান এমন মন্তব্য করেছেন।
সায়েদুর রহমান বলেছেন, কোনো হাসপাতাল যদি আহত ব্যক্তিদের চিকিৎসা, হাসপাতালে প্রাপ্ত ওষুধ এবং হাসপাতালে করা যায় এমন পরীক্ষা না করে বা করাতে দেরি করে, তবে তা শাস্তিযোগ্য অপরাধ হবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জুলাই গণ-অভ্যুত্থান ও স্বাস্থ্যব্যবস্থার সংকট’ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের একজন আহত স্বাস্থ্য কার্ড নিয়ে বিশেষ সহকারীর দৃষ্টি আকর্ষণ করেন। এ বিষয়ে দুঃখ প্রকাশ করে অধ্যাপক সায়েদুর রহমান বলেন, একাধিকবার লিখিতভাবে প্রতিটি হাসপাতালে লিখিত নির্দেশনা দেওয়া হলেও তা মানা হয়নি। ভবিষ্যতে এ ধরনের গাফিলতি এড়াতে আগামীকাল বা পরশুর মধ্যে দেশের সব সরকারি হাসপাতালে আবারও নির্দেশনা পাঠাবেন বলেও জানান তিনি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।