স্বার্থান্বেষী মহল রপ্তানিখাত নীট শিল্প ধ্বংসে ষড়যন্ত্র করছে -বিকেএমইএ
নিজস্ব প্রতিবেদক:
বিশ্বের চলমান অর্থনৈতিক সংকটের প্রভাবে দেশের প্রধানতম রপ্তানিখাত নীট শিল্পখাতে এর ঋণাত্মক প্রবাহ পড়ছে বলে জানিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। রপ্তানিখাত নীট শিল্পের ক্রান্তিলগ্ন এ সময়ে মধ্যেও ন্যূনতম মজুরি কাঠামো ঘোষণা করেছে সরকার। কষ্টকর হলে এ মজুরি কাঠামো বাস্তবায়ন করবে তারা। একই সঙ্গে কিন্তু কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী বা মহল এ শিল্পটিকে ধ্বংস করার জন্য নানা ধরনের ষড়যন্ত্রের ছক আঁকছে বলে দাবি করেছে সংগঠনটি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি এসব তথ্য জানায় সংগঠনটি। বিবৃতিতে প্রতিষ্ঠানের নিরাপত্তার স্বার্থে সামনের দিনগুলোতে বিকেএমইএ কয়েকটি নির্দেশনা দিয়েছে।
বিকেএমইএ দাবি করছে, কিন্তু কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী বা মহল এ শিল্পটিকে ধ্বংস করার জন্য নানা ধরনের ষড়যন্ত্রের ছক আঁকছে। তবে মনে রাখতে হবে যে, দেশের অর্থনীতির এবং শ্রমিকদের স্বার্থে এ শিল্পকে আমাদের টিকিয়ে রাখতে হবে। এজন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা ও কৌশলমাফিক নীতি প্রণয়ন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।