স্বাভাবিকভাবেই পড়ছে শীত মাসের শেষে শৈত্যপ্রবাহ
, ২৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০১ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
স্বাভাবিক নিয়মেই পড়ছে শীত। দেশের কিছু কিছু জায়গায় হালকা-কুয়াশা পড়া শুরু হয়েছে। গত বছরের তুলনায় এবার শীত একটু দেরিতে শুরু হয়েছে। গত বছর ১৩ ডিসেম্বর দেশের কয়েকটি স্থান মৃদু শৈত্যপ্রবাহের আওতায় থাকলেও এবার ডিসেম্বরের শেষ দিকে প্রথম শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
ঢাকায় কাঠামোগত কারণে শীত পড়তে একটু দেরি হচ্ছে তবে দেশের পূর্ব, উত্তর ও পশ্চিমাঞ্চলে শীতের মাত্রা ঢাকার চেয়ে তুলনামূলক বেশি। দেশের সবচেয়ে শীতলতম স্থান তেঁতুলিয়া, যশোর, চুয়াডাঙ্গার মতো এলাকায় এখন বেশ শীত। দিনের বেলাও মোটা কাপড় পরে বাইরে বের হতে হয়।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, প্রতি বছরই এমন ঘটনা ঘটে যে ঢাকায় শীত পড়ে অনেক পরে। এবারো এর ব্যতিক্রম ঘটেনি। তবে আগামী ২১ ডিসেম্বর থেকে এখানকার তাপমাত্রা কমতে শুরু করবে। মাসের শেষে একটি মৃদু শৈত্যপ্রবাহ দেখা যেতে পারে।
পশ্চিম, উত্তর ও পূর্বাঞ্চলে শীতের মাত্রা বেশি থাকলেও ঢাকা অথবা চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা এখনো সহনীয়। রংপুর বিভাগের তুলনায় ঢাকা অথবা চট্টগ্রাম বিভাগের জেলাগুলো এখনো বেশ উষ্ণ। প্রকৃতিতে এখনো অগ্রহায়ণ মাস। পৌষ শুরু হতে যাচ্ছে আজ মঙ্গলবার থেকে। সেই অনুযায়ী সারা দেশে জাকিয়ে শীত পড়তেই আরো সময় লাগার কথা।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে ১২ ডিগ্রি সেলসিয়াস, গোপালগঞ্জে ১২.২ ডিগ্রি সেলসিয়াস, যশোরে ছিল ১২.২ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গায় ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কিন্তু ঢাকায় ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। দেশের অন্যান্য শহরের তুলনায় ঢাকায় অনেকে বেশি ছিল নিম্ন তাপমাত্রা। তবে চট্টগ্রাম শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালু করল বাংলাদেশ ব্যাংক
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মৌসুমি বায়ু সক্রিয়, আবারও দেশজুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার নয়: হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাত নেতার অপকর্মে অন্তঃসত্ত্বা বিধবা, গর্ভের সন্তানকেও হত্যা
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হাসপাতালে দালালদের অপতৎপরতা বন্ধ হবে -স্বাস্থ্যমন্ত্রী
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জিয়া পরিবারের নেতৃত্বে ১৭ বছরের আন্দোলনেই তৈরি জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি -রিজভী
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না -সমাজকল্যাণমন্ত্রী
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘নগদ’ বিক্রি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে -টেলিযোগাযোগমন্ত্রী
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য’
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গ্যাস সংকটসহ শিল্প খাতের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ দিনেই ব্যাংক থেকে ৯ হাজার ২০৯ কোটি টাকা ঋণ নিলো সরকার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)