মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

দেশে প্রথমবারের মত রকেট ও স্যাটেলাইট, নিজস্ব উৎক্ষেপণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, বিকাল ৩:৫৪ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৬:১৬
নিজস্ব সংবাদদাতা:
দেশে প্রথমবারের মতো রকেট ও স্যাটেলাইট উৎপাদন, রকেট উৎক্ষেপণ কেন্দ্র এবং স্পেস ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন সংস্থা (স্পারসো)। এ লক্ষ্যে ইতিমধ্যে সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্পও হাতে নেওয়া হয়েছে।
স্পারসো সূত্রে জানা গেছে, এই সমীক্ষা পরিচালনার জন্য গত মাসে ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্টস লিমিটেড-এর সঙ্গে চুক্তি সই হয়েছে। এ সমীক্ষা বাবদ ব্যয় ধরা হয়েছে প্রায় ১.৩৫ কোটি টাকা।
স্পারসোর কর্মকর্তারা জানান, পরামর্শক প্রতিষ্ঠানটি ২০২৬ সালের জুনের মধ্যে প্রকল্পের প্রাথমিক নকশাসহ পূর্ণাঙ্গ সম্ভাব্যতা প্রতিবেদন জমা দেবে। এ সমীক্ষায় মূলত তিনটি প্রধান বিষয়ের ওপর আলোকপাত করা হবেÍরকেট উৎপাদন ও উৎক্ষেপণ কেন্দ্র; স্যাটেলাইট উৎপাদন শিল্প ও অ্যাসেম্বলি, ইন্টিগ্রেশন অ্যান্ড টেস্ট (এআইটি) ল্যাবরেটরি; আর স্পেস ইন্ডাস্ট্রিয়াল পার্ক।
স্পারসোর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, প্রাথমিক উদ্দেশ্য হলো অন্যান্য দেশ থেকে রকেটের যন্ত্রপাতি এনে স্থানীয়ভাবে সংযোজন করা। 'পরে দক্ষতা তৈরি হলে এখানে নতুন রকেট তৈরি হতে পারে।'
শহিদুল ইসলাম বলেন, এ প্রকল্পে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশ থেকে বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনাও শুরু হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি প্রতিষ্ঠান স্পারসোর সঙ্গে স্পেস শিল্প সচেতনা বৃদ্ধির বিষয়ে কাজ করতে সম্মত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিয়ারিং বিভাগের অধ্যাপক সুব্রত কুমার আদিত্য বলেছে, প্রকল্পটি অত্যন্ত উচ্চাভিলাষী হলেও অসম্ভব নয়।
সে বলেছে, 'এই প্রকল্পের জন্য অনেক অর্থের প্রয়োজন হবে। বিদেশি বিনিয়োগ লাগবে। তবে শুধু বিদেশি বিনিয়োগ হলেই হবে না, বিদেশ থেকে প্রযুক্তিরও প্রয়োজন হবে। আমি যতদূর জানি এ বিষয়ে স্পারসো চীনের সঙ্গে যৌথভাবে কাজ করতে যাচ্ছে। চীন বা অন্য কোনো দেশ যদি এগিয়ে আসে, সেক্ষেত্রে এটি বাস্তবায়ন করা সম্ভব।'
স্পারসোর কর্মকর্তারা জানান, জাতীয় পর্যায়ে রকেট তৈরি ও একটি উৎক্ষেপণ কেন্দ্র বা লঞ্চ স্টেশন স্থাপনের জন্য সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। এর মূল লক্ষ্য হলো নিজস্ব প্রযুক্তিতে এমন উৎক্ষেপণ যান তৈরি করা, যা কম খরচে দেশি-বিদেশি স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করতে পারবে।
বিষয়টি নিশ্চিত করে স্পারসোর কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, উৎক্ষেপণ স্টেশনের জন্য পটুয়াখালীর কলাপাড়া, চট্টগ্রামের আনোয়ারা ও সুন্দরবনের উপকূলীয় এলাকা প্রাথমিকভাবে বিবেচনায় নেওয়া হয়েছে। 'তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সম্ভাব্য সমীক্ষার পর। এছাড়া প্রকল্পের মোট ব্যয়ও জানা যাবে সমীক্ষা প্রতিবেদনে। এসব তথ্যের ভিত্তিতে একটি বিনিয়োগ প্রস্তাব তৈরি করা হবে সরকারের চূড়ান্ত অনুমোদের জন্য।'
বাংলাদেশের স্যাটেলাইট সক্ষমতার আধুনিকায়ন করার লক্ষ্যে স্পারসো একটি স্যাটেলাইট নির্মাণ শিল্প গড়ে তোলার পরিকল্পনা করছে। এই কেন্দ্রে বিভিন্ন শ্রেণির স্যাটেলাইটের নকশা প্রণয়ন, ফ্যাব্রিকেশন, ইন্টিগ্রেশন, টেস্টিং ও ভ্যালিডেশনের কাজ করা হবে।
এই উদ্যোগের উদ্দেশ্য হলো বিদেশি সরবরাহকারীদের ওপর নির্ভরতা কমানো, কেনাকাটার ব্যয় হ্রাস ও স্পেস-গ্রেড যন্ত্রাংশ রপ্তানিমুখী উৎপাদনের সুযোগ তৈরি করা। এখানকার অ্যাসেম্বলি, ইন্টিগ্রেশন ও টেস্ট (এআইটি) ল্যাবরেটরিটি টেলিযোগাযোগ, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, সুনীল অর্থনীতি, বনায়ন ও মহাকাশ আবহাওয়া গবেষণার মতো খাতে সেবা দেবে।
গবেষণা, প্রকৌশল ও বাণিজ্যিক মহাকাশ অ্যাপ্লিকেশনে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে স্পারসো একটি হাইটেক স্পেস ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলার লক্ষ্য নিয়েছে। এ পার্ক মহাকাশযান উৎপাদন, যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠান, পরীক্ষাগার ও স্টার্ট-আপগুলোর জন্য উদ্ভাবনী কেন্দ্র হিসেবে কাজ করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা ৪ ঘণ্টা আগে ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ… ৪ ঘণ্টা আগে কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্… ৪ ঘণ্টা আগে খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক… ৪ ঘণ্টা আগে স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল… ৪ ঘণ্টা আগে দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে ৪ ঘণ্টা আগে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও… ৪ ঘণ্টা আগে গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়… ৪ ঘণ্টা আগে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু… ৪ ঘণ্টা আগে বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই… ৪ ঘণ্টা আগে অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়… ৪ ঘণ্টা আগে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল… ৪ ঘণ্টা আগে