স্বাধীনতার ৫৪ বছরেও কেউ খোঁজ রাখেনি, ১৪শ শহীদ পরিবার নিখোঁজ
, ০৮ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৮ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০৭ মে, ২০২৫ খ্রি:, ২৪ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেছে। এরমধ্যে অসংখ্যবার কাটছাঁট হয়েছে মুক্তিযোদ্ধার তালিকা। দলীয় বিবেচনায় ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে দেয়া হয়েছে বিশেষ সুবিধা। অথচ রণাঙ্গনে সম্মুখযুদ্ধে শহীদ প্রায় ১৪শ মুক্তিযোদ্ধা পরিবারের খোঁজ রাখেনি কেউ। অন্তর্র্বতী সরকার এসব নিখোঁজ শহীদ মুক্তিযোদ্ধা পরিবার খুঁজে বের করার বিশেষ উদ্যোগ নিয়েছে। তাদের নিয়ে একটি পৃথক তালিকা তৈরি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
গেজেট অনুযায়ী শহীদ মুক্তিযোদ্ধার সংখ্যা ৬৭৫৭ জন। এর মধ্যে ভাতা গ্রহণ করছেন ৫৩৫৮ জনের পরিবার। বাকি ১৩৯৯ জনের পরিবারের হদিস নেই। তাদের খুঁজতে মাঠ প্রশাসনকে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বিভাগ, জেলা, উপজেলাভিত্তিক নিখোঁজ শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকা প্রস্তুত করা হয়েছে। দ্রুত এসব তালিকা জেলা প্রশাসকের মাধ্যমে উপজেলা প্রশাসনে পাঠানো হবে। স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, এলাকার প্রবীণ ব্যক্তি, শহিদের সহযোদ্ধা ও স্থানীয় ব্যক্তিদের সহযোগিতা নিয়ে উপজেলা প্রশাসন প্রকৃত ওয়ারিশ নির্ধারণ করবেন।
নিখোঁজ শহীদ মুক্তিযোদ্ধার তালিকা ও মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে জানা যায়, যুদ্ধকালীন সময়ে শহীদ মুক্তিযোদ্ধাদের অধিকাংশ ছিলেন তরুণ-যুবক এবং অবিবাহিত। অনেকের বাবা-মা যুদ্ধের আগে-পরে মারা গেছেন। তালিকায় কারও নাম, গেজেট নম্বর, পিতার নাম থাকলেও নেই ঠিকানা। অনেকের গ্রাম, ডাকঘর নেই। আবার অনেক শহিদের পরিবার-পরিজন আছেন (বাবা-মা, স্ত্রী, সন্তান ব্যতীত) কিন্তু ভাতা সুবিধা পাবেন না বিধায় সরকারি পর্যায়ে যোগাযোগ করছেন না। তালিকায় থাকা বেশ কয়েকজন শহীদ মুক্তিযোদ্ধার পরিবার পূর্বে ভাতা পেলেও বর্তমানে ওয়ারিশ জটিলতায় বন্ধ আছে। তালিকায় সাত জনের নাম একাধিকবার এসেছে। কয়েকজনের পরিবার ভাতা পাচ্ছেন বলে যুগান্তরকে জানিয়েছেন। আবার কয়েকজনকে পাওয়া গেছে যাদের ঠিকানাযুক্ত এলাকার বাসিন্দারা শনাক্ত করতে পারছেন না। তালিকা ঘেঁটে মোট এক হাজার ৩৪৪ জনের একক নাম পাওয়া গেছে। এরমধ্যে দুজন বীরশ্রেষ্ঠ, পাঁচজন বিক্রম ও দুজন প্রতীকের নাম রয়েছে। নিখোঁজ মুক্তিযোদ্ধাদের তালিকায় থাকা বেশিরভাগই গ্রামের প্রান্তিক জনগোষ্ঠী। যাদের পরিবারের কাছে শহীদ মুক্তিযোদ্ধার সনদ কিংবা গেজেট নেই।
তালিকা জেলা প্রশাসকদের পাঠিয়ে দেওয়ার কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী। তিনি বলেন, দীর্ঘদিন শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের মধ্যে যারা ভাতা সুবিধা নেয়নি তাদের খুঁজে বের করতে উদ্যোগ নিয়েছে অন্তর্র্বতীকালীন সরকার। আশা করি দ্রুতই সমাধান করতে পারব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিল্পখাতে নিরাপত্তা জোরদারে নিজস্ব সদরদপ্তর ও জনবল বাড়ানোর দাবি ইন্ডাস্ট্রিয়াল পুলিশের
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
-ছয় মাসে ৪০৪ সম্ভ্রমহরণের ঘটনা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আইন ও বিচার বিভাগে পদোন্নতি পেলেন ১২ জেলা রেজিস্ট্রার
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেট্রোরেলে বিজ্ঞাপন আয় ভাড়া নাকি সেবা, জটিলতা অবসানে চিঠি
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সবুজ কারখানা একশ’র মধ্যে বাংলাদেশেরই ৫৩
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খুলনাঞ্চলে কাঁচা পাটের ৯শ’ কোটি টাকার বাণিজ্যের আশা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পানি নামলেই কৃষকের হাতে ধানের চারা দেবে সরকার -কৃষিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালানোর প্রশিক্ষণ নিয়েছে ১৩৩৬ বাংলাদেশি
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, মোটরসাইকেলে ১৭৩ মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এখনও মাঝে মাঝে হতাশ লাগে -প্রধানমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












