‘স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করিয়ে ঘরে ফিরবো আমরা’
নিজস্ব সংবাদদাতা:
হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী।
গত শনিবার এভারকেয়ার হাসপাতালের সামনে এ কথা বলেন ফাহিম ফারুকী।
ফাহিম বলেন, নির্বাচনকে বানচাল করতে ওসমান হাদির ওপর আক্রমণ করা হয়েছে। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ বার্তা দিয়েছে যে, এদেশে নির্বাচন হলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সুতরাং নির্বাচন কোনোভাবেই যেন না হয়, সেই লক্ষ্যে আওয়ামী লীগ কাজ করছে।
তিনি আরও বলেন, আমাদের পুলিশ প্রশাসন অকার্যকর। স্বরাষ্ট্র উপদেষ্টার যে নিষ্ক্রিয়তা, এর জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি এবং দ্রুততম সময়ে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আগামী ৬ ঘণ্টার মধ্যে যদি হামলাকারীদের গ্রেপ্তার করা না হয়, আমরা লাগাতার কর্মসূচি ঘোষণা করবো। উপদেষ্টাকে পদ থেকে নামিয়ে আমরা ঘরে ফিরবো।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।