স্পিডবোটে এসে বাজারে ডাকাতি, ৮ দোকান খালি
, ০৯ অক্টোবর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
বরিশালে সংবাদদাতা:
গৌরনদী উপজেলার হোসনাবাদ বাজারে নদীপথে স্পিডবোটে এসে একদল সশস্ত্র ডাকাত বাজারের পাহারাদারদের বেঁধে আটটি দোকানে ডাকাতি চালিয়েছে। গত মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বাজারের ব্যবসায়ী ও স্থানীয় ইউপি সদস্য আতাহার মাতুব্বর জানান, ১২ থেকে ১৫ জনের একটি ডাকাত দল সরিকল ইউনিয়নের হোসনাবাদ বাজারে নদীপথে স্পিডবোটে এসে বাজারে হানা দেয়। বাজারে ঢুকেই তারা পাহারাদার পলাশ ও আয়নাল হককে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে।
ডাকাত দলটি এরপর বাজারের আটটি দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা ও মালামাল লুট করে নেয়। আতাহার মাতুব্বর জানান, ডাকাতরা তিনটি স্বর্ণের দোকান থেকে স্বর্ণালংকার, একটি বেকারি থেকে ৪৫ হাজার টাকা, দুটি মোবাইলের দোকান থেকে প্রায় সাত লাখ টাকা এবং দুটি মুদি দোকান থেকে ৬০ হাজার টাকা লুট করে নেয়।
বেকারিতে প্রবেশের সময় শ্রমিকরা বাধা দিলে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখা হয়। ডাকাত দল বাজারের সিসি ক্যামেরাও ভেঙে ফেলে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, রাতেই এবং সকালে দুই দফায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য অভিযান চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফরিদপুরের পাট’ বিশ্ববাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাপ্তাই হ্রদে পানির তীব্র চাপ, খুলে দেয়া হচ্ছে ১৬ গেট
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৪৫ বছর পর যেভাবে ধরা পড়লো জিয়া হত্যার দণ্ডপ্রাপ্ত মোজাফফর
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অভিমানে বাড়ি ছাড়ে ৮ বছরের শিশু, ৬৪ হাজার টাকাসহ উদ্ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মন্ত্রণালয়ের পুরোনো নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার -বিদ্যুৎমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় -ফখরুল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে -নাহিদ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যাকবলিত কৃষকদের বীজ-চারা, ১৫ দিনে গবাদিপশুর শতভাগ টিকাদান
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে -অর্থমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আইএমএফের সাথে নতুন ঋণচুক্তি, কঠোর হচ্ছে শর্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ক্রেডিট কার্ডে ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)