স্নাতক স্তরে বাধ্যতামূলক ইন্টার্নশিপ চালুর পরামর্শ ইউজিসির
, ১২ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২১ মে, ২০২৪ খ্রি:, ০৭ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
শিল্প, বাণিজ্য ও গবেষণাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জন করতে বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে শিক্ষার্থীদের জন্য কমপক্ষে এক সেমিস্টার বাধ্যতামূলক ইন্টার্নশিপের সুযোগ রেখে কারিকুলাম হালনাগাদ করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।
এছাড়া, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে যত সংখ্যক শিক্ষার্থীর ইন্টার্নশিপের সংযুক্তির সুযোগ রয়েছে সেটি বিবেচনায় এনে উচ্চশিক্ষা স্তরে শিক্ষার্থী ভর্তি করার বিষয়টি বিবেচনা করা প্রয়োজন বলে তিনি মনে করেন।
সক্ষমতার চেয়ে বেশিসংখ্যক শিক্ষার্থী ভর্তি করলে মানসম্মত গ্র্যাজুয়েট তৈরি না হওয়ার আশঙ্কা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ইউজিসিতে ২০২৩-২৪ অর্থবছরের শুদ্ধাচার কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে শুদ্ধাচার সংক্রান্ত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আলমগীর বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের বিকল্প নেই। আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে গতানুগতিক কাজের ৫০ শতাংশ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সম্পন্ন হবে। উচ্চ দক্ষতাসম্পন্ন কাজেই কেবল জনসম্পৃক্ততার প্রয়োজন হবে।
প্রফেসর আলমগীর আরও বলেন, শুধু পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট সময়ে শিক্ষাকার্যক্রম শেষ করলেই চলবে না। গুণগত শিক্ষা নিশ্চিত করা হয়েছে কি না তা মানের সূচকে যাচাই করতে হবে। অন্যথায়, গ্র্যাজুয়েটরা দক্ষতার ঘাটতি নিয়ে শিক্ষাজীবন শেষ করবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের বাজার চাহিদার উপযোগী দক্ষ করে গড়ে তুলতে ব্যর্থ হওয়ায় উচ্চশিক্ষা নিয়েও অনেক শিক্ষার্থী কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন না। অথচ, দেশের অনেক শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানে সিনিয়র ও মিড লেভেলে ব্যবস্থাপনা পর্যায়ে বিদেশি জনবল নিযুক্ত রয়েছে এবং তারা প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশের বাইরে নিয়ে যাচ্ছে, যা একটি স্বাধীন দেশে কোনোভাবেই কাম্য নয়। মেধা ও দক্ষতার পরনির্ভরশীলতা আমাদের কাটিয়ে উঠতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘দেড় কোটির বেশি বাংলাদেশি কর্মরত রয়েছে বিশে^র ১৭৬ দেশে’
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরের ছোটভাই চাকরিতে এসে এখন ১৩ বছরের বড়!
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপত্তা শঙ্কায় হেলমেট পরে পরীক্ষার হলে জবি শিক্ষার্থীরা
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজেকে জীবিত প্রমাণে দ্বারে দ্বারে ঘুরছেন ‘মৃত’ আব্দুল মজিত
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংসদে মানুষের কষ্ট নিয়ে কথা হচ্ছে না -আনিসুল ইসলাম মাহমুদ
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হতদরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরে চাল দেয়া হবে
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে র্যাবের মতো সংগঠন থাকার প্রয়োজন আছে -র্যাব মহাপরিচালক
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনীতি এখন প্রতিদিনের সংকট মোকাবিলা করছে -অর্থমন্ত্রী
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইটভাটার জন্য মাটি খননের গর্তে পড়ে প্রাণ গেল দুই শিশুর
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)