স্থাপত্যশৈলীর বিস্ময় মদিনা-তুজ-জাহরা (১)
উমাইয়া রাজবংশের শাসক তৃতীয় আবদুর রহমান ৯২৯ খ্রিস্টাব্দে নিজেকে খলিফা ঘোষণা করেন। এ উপাধির গৌরব ও তার ক্ষমতার প্রতীক হিসেবে তিনি একটি নতুন শহর নির্মাণের নির্দেশ দেন। তার আদেশে কর্ডোবার পশ্চিম উপকণ্ঠে গড়ে ওঠে মদিনা-তুজ-জাহরা বা ‘দীপ্যমান শহর’। যদিও নগরীটির প্রতিষ্ঠার মূল কারণ ছিল রাজনৈতিক, তবে স্থাপত্য শিল্পের জীবন্ত গবেষণাগারে পরিণত হয়।
শহরটির নির্মাণকাজ শুরু হয় ৯৩৬-৯৪০ খ্রিস্টাব্দে শাসক তৃতীয় আবদুর রহমানের শাসনামলে। পরে তার পুত্র দ্বিতীয় হাকামের শাসনামলে (৯৬১-৯৭৬ খ্রিস্টাব্দ) একাধিক ধাপে নির্মাণকাজ অব্যাহত থাকে। কালের পরিক্রমায় নগরীটি ধ্বংসস্তূপে পরিণত হলেও এর অবশেষ আজও দাঁড়িয়ে আছে এক মহিমান্বিত অতীতের সাক্ষী হয়ে, যা বর্তমানে ইউনেস্কো ঘোষিত একটি প্রতœতাত্ত্বিক স্থান।
সিয়েরা মোরেনার পাদদেশে, কর্ডোবা থেকে ৬ দশমিক ৪ কিলোমিটার পশ্চিমে, জাবাল আল-আরুস পাহাড়ের ঢালে গড়ে উঠেছিল মদিনা-তুজ-জাহরা শহরটি। শহরটির দৈর্ঘ্য ছিল ১ দশমিক ৫ কিলোমিটার, পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। প্রস্থ ছিল ৭৫০ মিটার, উত্তর থেকে দক্ষিণে। শহরটিকে ঘিরে ছিল শক্তিশালী পাথরের প্রাচীর ও বর্গাকৃতির দুর্গ। প্রাচীরের আড়ালে লুকিয়ে ছিল এক সমৃদ্ধ নগরী, যার ১১২ হেক্টর এলাকাজুড়ে গড়ে উঠেছিল এক ঐশ্বর্যের চিত্র। তবে আজকের দিনে, প্রায় এক হাজার বছর পর খনন ও পুনর্নির্মাণের মাধ্যমে এর মাত্র ১০ হেক্টর এলাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রতœতাত্ত্বিক গবেষকদের মতে, শহরের সবচেয়ে উঁচু স্থানটি ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে ২১৫ মিটার ওপরে। ঠিক বিপরীতে, দক্ষিণ প্রান্তে ছিল শহরের সবচেয়ে নিচু এলাকা, যা প্রায় ৭০ মিটার নিচে অবস্থিত। মদিনা-তুজ-জাহরা শহরের একটি প্রান্ত নদীর দিকে ঢালু হয়ে নেমে গিয়েছিল। অন্যদিকে পাহাড়ি ঢালে তৈরি করা হয়েছিল তিনটি স্তর। প্রতিটি স্তরের উচ্চতা ছিল ১০ মিটারেরও বেশি পার্থক্য।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।