‘স্থানীয় সরকার কমিশনের প্রস্তাব জুনের মধ্যে ভোট করার বিষয়টি পরিষ্কার না’ -বর্তমান তালিকায় ১৬ লাখ মৃত ভোটার আছে
আগামী ডিসেম্বর ধরে ভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।
যৌক্তিক সময়ের মধ্যে তফসিল ঘোষণা করা হবে জানিয়ে তিনি বলেছেন, ডিসেম্বরকে সামনে রেখে তফসিল যাতে ঘোষণা করা যায়, সেই চেষ্টা করছে কমিশন। ডিসেম্বরে ভোট করতে হলে জুলাই আগস্টের মধ্যে প্রস্তুতি শেষ করতে হবে।
আনোয়ারুল ইসলাম বলেন, কমিশন কারও কোন নির্দেশনায় কাজ করবে না। কমিশন স্বাধীন। কারও সুবিধা-অসুবিধা বিবেচনায় নেবে না। কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না ইসি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় সরকার কমিশনের প্রস্তাব জুনের মধ্যে ভোট করার বিষয়টি পরিষ্কার না। সংশ্লিষ্ট আইন সংশোধনের সময় লাগবে। ঐকমত্যে পৌঁছালে প্রস্তুতি নিতে সময় লাগবে।
তিনি বলেন, আপাতত নির্বাচন কমিশনের প্রথম লক্ষ্য একটি নির্ভুল ভোটার তালিকা হালনাগাদ। এখনকার তালিকায় ১৬ লাখ মৃত ভোটার আছে। তাদের বাদ দিতে হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।