স্ত্রীর পরকীয়ায় তছনছ আব্দুল মোতালেবের সংসার
, ১৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ০৩ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১৮ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
ফরিদপুরের সদরপুর উপজেলার ছেলে আব্দুল মোতালেব শেখ (৪৫)। আট বছর আগে তার সঙ্গে বিয়ে হয় পাশের কৃষ্ণপুর ইউনিয়নের হাবিবুর রহমানের মেয়ে হাসি বেগমের (২৫) সাথে। সাত বছরের একটি সন্তানও আছে তাদের। চার বছর প্রবাসে ছিলেন তিনি। তারপর ২০২৩ সালের জানুয়ারিতে দেশে ফিরেন মোতালেব। তিনি ঢাকার বসুন্ধরায় ডেন্টিং মিস্ত্রির কাজ নেন। স্ত্রীর পরকীয়ার কারণে তছনছ হয়ে গেছে তার সংসার।
অভিযোগ আছে, পরকীয়া প্রেমের টানে নিখোঁজ গৃহবধূ হাসি বেগমের কথিত মরদেহ উদ্ধারের পর জীবিত ফিরে এলেও মিথ্যা মামলায় ৭২ ঘণ্টা থানা হাজতে থাকতে হয় তার স্বামী মোতালেব শেখকে। এ ঘটনায় শুরু থেকেই তার প্রতি অবিচার করা হয়েছে। এমন অভিযোগ মোতালেব শেখের। স্ত্রী নিখোঁজের পর থানায় অভিযোগ দিতে গেলেও আমলে নেওয়া হয়নি।
স্ত্রীর কথিত মরদেহ উদ্ধারের পর তাকে শেষবারের জন্য মুখটিও দেখতে দেওয়া হয়নি। মরদেহ শনাক্তের জন্য ডেকে নিলেও তাকে আটকের পর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে বলে রিমান্ডে নিয়ে নির্যাতনের ভয় দেখানো হয়। এরপর জীবিত অবস্থায় তার স্ত্রী ফিরে এলেও তাকে না জানিয়েই শ্বশুরের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় তছনছ হয়ে গেছে তার সংসার। একমাত্র সন্তানকে নিয়ে উদ্বিগ্ন মোতালেব শেখ ন্যায় বিচার দাবি করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘দেড় কোটির বেশি বাংলাদেশি কর্মরত রয়েছে বিশে^র ১৭৬ দেশে’
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরের ছোটভাই চাকরিতে এসে এখন ১৩ বছরের বড়!
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপত্তা শঙ্কায় হেলমেট পরে পরীক্ষার হলে জবি শিক্ষার্থীরা
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজেকে জীবিত প্রমাণে দ্বারে দ্বারে ঘুরছেন ‘মৃত’ আব্দুল মজিত
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংসদে মানুষের কষ্ট নিয়ে কথা হচ্ছে না -আনিসুল ইসলাম মাহমুদ
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হতদরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরে চাল দেয়া হবে
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে র্যাবের মতো সংগঠন থাকার প্রয়োজন আছে -র্যাব মহাপরিচালক
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনীতি এখন প্রতিদিনের সংকট মোকাবিলা করছে -অর্থমন্ত্রী
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইটভাটার জন্য মাটি খননের গর্তে পড়ে প্রাণ গেল দুই শিশুর
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)