সৌরশক্তি কি পৃথিবীর চাহিদা মেটাতে যথেষ্ট
প্রতিদিন সূর্য পৃথিবীর ওপর যে আলো ফেলছে, তার শক্তি পৃথিবীর সারা বছরে ব্যবহৃত মোট জ্বালানি শক্তির তিন গুণের সমান। তার মানে, আমাদের চাহিদা মেটাতে পৃথিবীর ১ শতাংশ স্থানে যতটা সৌরশক্তি পড়ে, তার এক-দশমাংশ সৌরশক্তিই যথেষ্ট। সৌরশক্তি অফুরন্ত হলেও সব দেশে সবটা কাজে লাগানো কঠিন।
মনে হয়, এ তো খুব কম। কিন্তু এটুকুর জন্য এক লাখ ৮০ হাজার বর্গমাইল (চার লাখ ৭০ হাজার বর্গকিলোমিটার) সৌর প্যানেল লাগবে। একটু হিসাব করলে দেখা যাবে, এর জন্য প্রায় চারটা বাংলাদেশের সমান জায়গা দরকার।
যেহেতু পৃথিবীর এক পিঠ সব সময় সূর্যের আলো থেকে বঞ্চিত থাকে, তাই সৌর প্যানেল লাগবে এর দ্বিগুণ। তার ওপর আছে মেঘলা দিনের সমস্যা, যখন সূর্যের আলো প্রায় পাওয়াই যায় না।
অর্থাৎ শুধু সৌরশক্তির ওপর নির্ভর করতে হলে সাত-আটটা বাংলাদেশের সমান জায়গা ছেড়ে দিতে হবে এবং সেটা আবার প্রতিটি দেশে চাহিদা অনুযায়ী জায়গা নিয়ে নেবে। সুতরাং সৌরশক্তি অফুরন্ত হলেও সব দেশে সবটা কাজে লাগানো কঠিন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।