সৌরবিদ্যুৎ কেন্দ্র : জ্বালানি ছাড়াই প্রতিদিন মিলছে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
নিজস্ব প্রতিবেদক:
দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র ‘তিস্তা সোলার লিমিটেড’ থেকে প্রতিদিন গড়ে এক হাজার থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। তেল বা কয়লার মতো কোনো জ্বালানি ছাড়াই এই প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ দেশের বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের তিস্তা নদীর চরাঞ্চলে গড়ে উঠেছে এই বিশাল সৌরবিদ্যুৎ কেন্দ্র। একসময়ের ধূ-ধূ বালুচরে এখন সূর্যের আলোকে কাজে লাগিয়ে চলছে বিদ্যুৎ উৎপাদনের মহাযজ্ঞ। প্রতি ঘণ্টায় ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রটি দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে।
বিগত তিন বছরে প্রতিষ্ঠানটি প্রায় সোয়া ১০ লাখ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে; যার বাজারমূল্য প্রায় এক হাজার কোটি টাকা। অথচ সমপরিমাণ বিদ্যুৎ ডিজেল পুড়িয়ে উৎপাদন করতে গেলে সরকারকে এর প্রায় তিন গুণ অর্থ ব্যয় করতে হতো। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, এই কেন্দ্রের প্রাথমিক নির্মাণ ব্যয় কিছুটা বেশি হলেও রক্ষণাবেক্ষণ খরচ অত্যন্ত কম।
তিস্তা সোলার লিমিটেডের ডেপুটি ম্যানেজার ফয়সাল হাবীব বলেন, ‘প্রাথমিক খরচ বেশি হলেও এর রক্ষণাবেক্ষণ ব্যয় অনেক কম। আমরা কোনো জ্বালানি ছাড়াই শুধু সূর্যের আলো কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারছি।’
প্রতিষ্ঠানটির সিনিয়র এক্সিকিউটিভ মাশরাত হাসান জানান, গড়ে প্রতিদিন তাদের এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।
বিশেষজ্ঞরা বলছেন, বড় সেতু ও রেলপথের দুই ধার এবং রেল স্টেশনগুলোতে সোলার প্যানেল বসিয়ে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) কনসালটেন্ট মোজাহারুল হক বলেন, ‘রেল স্টেশনে যেসব জায়গায় বিদ্যুৎ ব্যবহার হচ্ছে, সেখানে আমরা সোলার ব্যবহার করতে পারি। হাটে-বাজারেও এটি ব্যবহার করা যেতে পারে। আমাদের বিদ্যুতের যে সংকট রয়েছে, তা মোকাবিলা করার জন্য সৌরবিদ্যুতের পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।’
গাইবান্ধার এই সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রটি প্রমাণ করেছে যে, প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে সাশ্রয়ী মূল্যে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এ ধরনের আরও প্রকল্প গড়ে তোলা গেলে ভবিষ্যতে বিদ্যুৎ সংকট দূর করা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা আরও সহজ হবে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।