সৌরবিদ্যুতে বিপ্লব ঘটাতে নীতি সহায়তা দেবে সরকার: মন্ত্রী
, ০৭ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দেশে সৌরবিদ্যুতের ব্যাপক প্রসারে প্রয়োজনীয় নীতি সহায়তা প্রদানের লক্ষে কাজ করছে সরকার।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বিদ্যুৎ, জ্বালানি ও ইনফ্রাস্ট্রাকচার এক্সপো-২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের দেখে তিনি কনভিন্সড যে, আমাদের দেশ সোলারের জন্য রেডি; এখন শুধু সমস্যা হলো যথাযথ পলিসি। আমাদের সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দায়িত্বভার গ্রহণ করার পরে বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরকে অগ্রাধিকার দিয়েছে।
কিছুদিন আগে প্রধানমন্ত্রী আমাদের নেতৃত্বে একটি কমিটি করে দিয়েছে। সেই কমিটি কীভাবে আপনাদের পলিসি সাপোর্ট দিলে আমরা দ্রুত বাস্তবায়নের দিকে যেতে পারি সে জন্য কাজ করে যাচ্ছে।
একটা মিটিংও করেছে এবং নীতিমালার বেইজ (ভিত্তি) চূড়ান্ত করা হয়েছে। তিনি বলেন, আমরা বিশ^াস করি সরকার যদি কোন সেক্টরকে পলিসি সাপোর্ট ঠিকমতো দেয় তাহলে সে দেশে বিপ্লব আনতে পারে।
মন্ত্রী সোলার খাতে বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, যদি আপনাদেরকে পলিসি সাপোর্ট দেওয়া যায় এবং রেগুলেশনগুলো আরও রিল্যাক্স করা যায় তাহলে বাংলাদেশে আপনারা পারবেন। এ নিয়ে সরকার কাজ করছে। মন্ত্রী বলেন, ইনভার্টার, ফ্রেম ইত্যাদির মতো সরঞ্জাম আমদানির বিষয়ে একটি সহজ ও কার্যকর ট্যাক্স কাঠামো তৈরির কাজ চলমান। যাতে উদ্যোক্তারা সহজে কিনে সোলার সিষ্টেম স্থাপন করতে পারে।
তিনি আরও বলেন, এখন আমরা জোর দিচ্ছি সঞ্চয়ের ওপর, ব্যাটারি স্টোরেজ ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ কেবল দিনের বেলা বিদ্যুৎ উৎপাদন যথেষ্ট নয়। রাতে পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা মেটাতে এ ব্যাটারি ভূমিকা রাখতে পারে। সেই সঙ্গে সরকার এমন একটি নীতিমালা প্রণয়ন করতে চায়, যাতে উদ্যোক্তাদের করের চাপ কমে এবং সহজলোভ্যে সোলার প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়। সেজন্য আমরা পলিসি সাপোর্ট দেব যেন আপনাদের ট্যাক্স বেশি না দিতে হয়। মন্ত্রী আশা করেন চলতি মাসের মধ্যেই একটি পলিসি চূড়ান্ত করে, জুন মাসেই অনুমোদন ও আদেশ জারি করা হতে পারে।
সরকার আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে জোরালোভাবেই কাজ করছে বলেও মন্ত্রী জানান।
ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের প্রতিটি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণের নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, এতে বেসরকারি উদ্যোক্তা ও ভবন মালিক উভয়ই লাভবান হবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে মাইকে আজান দেয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বিধবা কার্ড দেয়া হলেও এমপির বউ সবার আগে পাবে’
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলকে স্বাগত জানিয়ে বিবৃতি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশ বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে -অ্যাটর্নি জেনারেল
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনসিটির ইজারা চুক্তির প্রতিবাদে অনশনে শ্রমিকরা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পরিচ্ছন্নতাকর্মীদের মৃত্যুজনিত ঝুঁকি ভাতা ৪ লাখ টাকা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাক্ষীর অপেক্ষায় বছরের পর বছর পার, ঝুলে আছে সাড়ে ৩ হাজার মামলা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)