সৌদি আরবে ট্রাম্প-পুতিন বৈঠকের প্রস্তুতি
, ১৭ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ তাসি’, ১৩৯২ শামসী সন , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ০৩ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সম্প্রতি মার্কিন ট্রাম্প ও রাশিয়ান পুতিন প্রায় ৯০ মিনিট ফোনালাপ করেছে। এই ফোনালাপে সৌদি আরবে একটি উচ্চপর্যায়ের বৈঠক আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। ইংরেজি সংবাদমাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদন থেকে জানা গেছে, গতকাল এক সরকারি বিবৃতিতে এই দুই নেতার বৈঠক আয়োজনে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে সৌদি আরব।
আনুষ্ঠানিকভাবে দেওয়া এই বিবৃতিতে সৌদি সরকার জানিয়েছে, তারা এই সম্মেলন আয়োজনের জন্য প্রস্তুত এবং তারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রাখবে।
ইউক্রেন সংকট শুরু হওয়ার পর থেকেই সৌদি আরব গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা পালন করে আসছে। ২০২২ সালের মার্চে ক্রাউন প্রিন্স বিন সালমান মস্কো ও কিয়েভের মধ্যে রাজনৈতিক সমাধান খোঁজার লক্ষ্যে পুতিন ও ইউক্রেনের জেলেনস্কির সঙ্গে আলোচনা করে।
গত তিন বছরে সৌদি আরব একাধিক বৈঠকের আয়োজন করেছে, যা দ্বন্দ্ব নিরসনে সংলাপের পথ প্রশস্ত করতে সহায়তা করেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সৌদি আরব এ ধরনের আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগকে সমর্থন দিয়ে যাবে। যা আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতায় অবদান রাখবে।
অন্যদিকে ট্রাম্প জানিয়েছে, সে আশা করে- পুতিনের সঙ্গে তার প্রথম বৈঠক সৌদিতে অনুষ্ঠিত হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)