মুসলিম বিদ্বেষ:
সোশ্যাল মিডিয়ায় ‘পাকিস্তানের পক্ষে’ পোস্ট, ভারতে গ্রেপ্তার শতাধিক
, ২৫ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২৪ মে, ২০২৫ খ্রি:, ১১ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
ভারতের নামকরা বেসরকারি বিশ্ববিদ্যালয় -অশোকা ইউনিভার্সিটির রাজনীতি বিজ্ঞানের অধ্যাপক আলী খান মাহমুদাবাদ। পাক-ভারত সংঘর্ষের মধ্যেই গত ৮ মে তিনি পাকিস্তানের পক্ষে পোস্টে দেন।
সামাজিক মাধ্যমে এই পোস্টের কিছু শব্দ বিচার-বিবেচনা করে দেখার জন্য সিনিয়র পুলিশ কর্মকর্তাদের দিয়ে একটি বিশেষ তদন্ত দল গঠন করার কথা বলেছিলো সুপ্রিম কোর্ট। পাকিস্তানের পক্ষে পোষ্ট দেয়ার অভিযোগে গত ১৮ মে হরিয়ানা পুলিশ আলী খানকে গ্রেপ্তার করে।
তবে অধ্যাপক আলী খান একা নন, পেহেলগামের হামলা এবং তারপরে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের আবহাওয়ায় একশরও বেশি মানুষকে ভারতের বিভিন্ন রাজ্যে গ্রেপ্তার করা হয়েছে পাকিস্তানের সমর্থনে সামাজিক মাধ্যমে পোস্ট করার কারণে।
দুটি রাজ্যে ১০০ জনেরও বেশি গ্রেপ্তার:
অনেক রাজ্য থেকেই গ্রেপ্তারির খবর পাওয়া গেলেও সব থেকে বেশি মানুষ গ্রেপ্তার হয়েছে আসাম আর উত্তর প্রদেশে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত জানিয়েছে, তার রাজ্যে ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর উত্তর প্রদেশে গ্রেপ্তার হয়েছে অন্তত ৩০ জন।
আসামে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন এআইইউডিএফের এক বিধায়ক আমিনুল ইসলাম। গত ২৩ এপ্রিল পেহেলগাম হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে আমিনুল ইসলামের বিরুদ্ধে। পরের দিন আসামের নগাঁও পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পরে নগাঁওয়ের জেলা আদালতে আমিনুল ইসলাম জামিন পেলেও সঙ্গে সঙ্গেই আবার তাকে জাতীয় নিরাপত্তা আইনে আটক করা হয়।
ধৃতদের মধ্যে আছেন বরেলি জেলার বাসিন্দা মুহাম্মদ সাজিদ। পুলিশের ভাষ্য মতে তিনি একটি পোস্টে “পাকিস্তান জিন্দাবাদ” লিখেছিলেন।
আবার ২৫ এপ্রিল ইন্দোরে পেহেলগাম হামলার প্রতিবাদে বিক্ষোভের সময় “পাকিস্তান জিন্দাবাদ” সেøাগান শোনা যায়। ওই বিক্ষোভ ভাইরাল হওয়ার পর পুলিশ কংগ্রেস দলের এক পৌর প্রতিনিধি আনোয়ার কাদরি ও আরও এক ব্যক্তিকে আটক করে।
মধ্যপ্রদেশের পাশের রাজ্য ছত্তিশগড়ের বাসিন্দা লুজিনা খান নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে “অপারেশন সিন্দুর” নিয়ে সামাজিক মাধ্যমে প্রশ্ন তোলার অভিযোগে। এভাবে খুঁজে খুঁজে পাকিস্তানের পক্ষে পোষ্টকারীদের গ্রেপ্তার করছে হিন্দুত্ববাদী পুলিশ। চলছে ধরপাকড়, কড়া জিজ্ঞাসাবাদ এমনকি পাকিস্তানের পতাকা অবমাননা করতেও বাধ্য করছে হিন্দুত্ববাদী প্রশাসন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












