সোলেইমানির স্মরণ সভায় বিস্ফোরণের জন্য দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল ও যুক্তরাষ্ট্র দায়ী -ইরান
-ইরানে কাশেম সোলাইমানির সমাধির পাশে জোড়া বোমা হামলায় নিহত ১০৩:
, ২২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৭ সামিন, ১৩৯১ শামসী সন , ০৫ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২১ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেল কাসেম সোলেইমানির স্মরণ অনুষ্ঠানে ভয়াবহ জোড়া বোমা বিস্ফোরণের জন্য গত বুধবার দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে তেহরান। দেশটির দক্ষিণে এই বোমা বিস্ফোরণে অন্তত ৯৫ জন শহীদ হয়েছে। চার বছর আগে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় জেনারেল কাসেম সোলেইমানি নিহত হন।
গাজায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল-হামাস যুদ্ধ এবং গত মঙ্গলবার লেবাননে হামাসের একজন সিনিয়র নেতার শাহাদাৎ নিয়ে মধ্যপ্রাচ্যের ভয়াবহ উত্তেজনার মধ্যে এই কেরমানে জোড়া বোমা বিস্ফোরণের ঘটনাকে রাষ্ট্রীয় মিডিয়া এবং আঞ্চলিক কর্তৃপক্ষ ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে চিহ্নিত করেছে।
কেউ হামলার দায় স্বীকার করেনি, তবে এই হামলা ওই অঞ্চলে একটি বিস্তৃত সংঘাতের আশঙ্কার জন্ম দিয়েছে।
ইরানের প্রেসিডেন্টের রাজনৈতিক ডেপুটি মোহাম্মদ জামশিদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লেখেন, ‘ওয়াশিংটন বলেছে যে ইরানের কেরমানে সন্ত্রাসী হামলায় যুক্তরাষ্ট্র ও দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের কোনো ভূমিকা ছিল না। সত্যিই? একটি শেয়াল প্রথমে নিজের আস্তানার গন্ধ পায়।’
তিনি বলেন, ‘কোনো ভুল করবেন না। এই অপরাধের দায়ভার যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসকদের দখলদার সন্ত্রাসী কাপুরুষ (ইসরাইল) এবং সন্ত্রাসবাদ শুধুমাত্র তাদের একটি হাতিয়ার।’
যুক্তরাষ্ট্র এর আগেও কোনো ঘটনায় তার মিত্র দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের জড়িত থাকার অভিযোগ স্বীকার করেনি।
প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এই ভয়াবহ হামলার নিন্দা জানিয়েছেন। তিনি গতকাল বৃহস্পতিবার তুরস্ক সফর বাতিল করেন এবং ইরান বৃহস্পতিবার জাতীয় শোক দিবস ঘোষণা করেন।
প্রায় ১৫ মিনিটের ব্যবধানে বিস্ফোরণগুলো ঘটে। সোলেইমানির দক্ষিণাঞ্চলীয় শহর কেরমানে সাহেব আল-জামান মসজিদের শহীদ কবরস্থানের কাছে এই বোমা হামলা চালানো হয়। এই সময় সমর্থকরা বাগদাদে ২০২০ সালের মার্কিন ড্রোন হামলায় শহীদ সোলেইমানির স্মরণ অনুষ্ঠানে জড়ো হয়েছিল।
ইরানের সরকারি বার্তাসংস্থা ‘ইরনা’ জানায়, প্রাথমিকভাবে ১০৩ জন শহীদ হওয়ার খবর দিয়েছে এবং ২১১ জন আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, প্রথম বিস্ফোরণের পর ঘটনাস্থলে ছুটে আসা তিনজন প্যারামেডিক নিহতদের মধ্যে রয়েছেন।
ইরনা বলেছে, প্রথম বিস্ফোরণটি সোলেইমানির কবর থেকে প্রায় ৭০০ মিটার দূরে ঘটেছিল এবং অন্যটি প্রায় এক কিলোমিটার দূরে ছিল।
‘তাসনিম’ বার্তাসংস্থা এটিকে ওয়াকিবহাল সূত্র বলে উদ্ধৃত করে বলেছে, ‘বোমা বহনকারী দু’টি ব্যাগ ফেটে গেছে’ এবং ‘দুষ্কৃতকারীরা স্পষ্টতই রিমোট কন্ট্রোলের মাধ্যমে বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।’
আতঙ্কিত জনতা পালানোর জন্য ঝাঁপিয়ে পড়েছে। কারণ নিরাপত্তাকর্মীরা এলাকাটি ঘিরে রেখেছে।
একজন প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে বার্তাসংস্থা আইএসএনএ জানিয়েছে, ‘আমরা যখন কবরস্থানের দিকে হাঁটছিলাম তখন হঠাৎ একটি গাড়ি আমাদের পেছনে থামে এবং একটি বোমা আবর্জনা ফেলার জায়গায় বিস্ফোরিত হয়। আমরা শুধুমাত্র বিস্ফোরণ শুনেছি এবং লোকজনকে পড়ে থাকতে দেখেছি।’
রাতে জনতা কেরমানে শহীদ কবরস্থানে ফিরে আসে। তারা দখলদার সন্ত্রাসী কাপুরুষ ‘ইসরাইলের ধ্বংস’ এবং ‘যুক্তরাষ্ট্রের ধ্বংস’ হোক বলে শ্লোগান দেয়।
সোলেইমানির মেয়ে জেইনাব বলেন, ‘আমরা আজকের হিংস্র সন্ত্রাসী ঘটনার নিন্দা জানাই। আমি আশা করি, অপরাধীদের চিহ্নিত করা হবে এবং তাদের কৃতকর্মের জন্য শাস্তি দেয়া হবে।’
জাতিসংঘ, ইউরোপিয় ইউনিয়ন এবং সৌদি আরব, জর্ডান, জার্মানি এবং ইরাকসহ বেশ কয়েকটি দেশ বিস্ফোরণের নিন্দা জানিয়েছে।
জাতিসংঘ প্রধান গুতেরেস বিস্ফোরণের ‘কঠোর নিন্দা’ করেছে। জাতিসংঘ কার্যালয় এ কথা জানায়।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন প্রেসিডেন্ট রাইসি এবং খামেনিকে লিখেছে, ‘কবরস্থানে আসা শান্তিপূর্ণ লোকদের হত্যার নিষ্ঠুরতায় সে মর্মাহত।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












