সোনালী মুক্তা চাষে বাবলার জীবনে সোনালী দিনের হাতছানি
উত্তরাঞ্চলে পুকুরের স্বাদু পানিতে সাধারণ মুক্তার পাশাপাশি সোনালী মুক্তা চাষ করে নিজের জীবনে সোনালী দিন ফিরিয়ে এনেছেন জেলার ডোমার উপজেলার সোনারায় হাজিপাড়া গ্রামের জুলফিকার রহমান বাবলা (৪০)। নিজস্ব পুকুরে মাছ চাষের পাশাপাশি মুক্তা চাষে সফল হয়েছেন তিনি।
সম্প্রতি একই পুকুরে সোনালী মুক্তা চাষে করেও সফল হয়েছেন। শুধু তাই নয়, তার প্রতিষ্ঠান ‘উত্তরবঙ্গ পার্ল সিটি’র মুক্তার চাহিদা ছড়িয়ে পড়েছে দেশ থেকে দেশের বাইরে। তার মুক্তা খামার পরিদর্শন করে নিজের দেশে মুক্তা বাজার তৈরির আশাস দিয়েছে রাশিয়ান প্রতিনিধিদল।
১৯৯৮ সালে প্রথম মাছ চাষ দিয়ে শুরু হলেও ক্রমে তিনি মুক্তা চাষে আগ্রহী হন। সম্প্রতি তিনি সোনালী মুক্তা চাষে উদ্বুদ্ধ হয়েছেন। এই সোনালী মুক্তা তার জীবনে সাফল্যের নতুন দুয়ার উন্মোচন করেছে।
বাসসের সাথে আলাপকালে বাবলা জানান, পৈতৃক পুকুরে ১৯৯৮ সালে প্রথম মাছ চাষ শুরু করেন। পুকুরের আয়তন ছিল ২ একর। প্রথম ৩৫ হাজার টাকা পুঁজি নিয়ে মাছের চাষ করে এক লাখ টাকার বেশি আয় করেন। প্রথমবার মাছ চাষে সাফল্য অর্জন করায় আত্মবিশ^াস বেড়ে যায় তার।
‘ত্বাকী জামান অ্যাগ্রো ফিশারিজ’ নাম দিয়ে জুলফিকার রহমান বাবলার মৎস্য খামার পরিচিতি পেতে শুরু করে। তাকে আর থেমে থাকতে হয়নি। কিন্তু বাবলা ভাবতে শুরু করেন মাছ চাষের পাশপাশি পুকুরের স্বাদু পানিতে মুক্তা চাষের কথা।
সম্প্রতি তিনি প্রকল্প এলাকার ১০টি পুকুরে ইমেজ মুক্তার পাশপাশি সোনালী মুক্তা চাষেও সফল হয়েছেন। তার উৎপাদিত সোনালী মুক্তার চাহিদা ছড়িয়ে পড়েছে দেশ থেকে দেশের বাইরে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।