পবিত্র ঈদুল আদ্বহা:
সোনারগাঁয়ে কুরবানির হাটে মিলবে সিন্দবাদ-আলাল
, ০৪ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ১১ জুন, ২০২৪ খ্রি:, ২৮ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কুরবানির হাটে দেখা মিলবে সিন্দবাদ, আলাল, সম্রাট, সুলতান, সাদা বাবু, কালো বাবুসহ বিভিন্ন নামের বিশালদেহী সব গরু। সোনারগাঁয়ের কুরবানি হাটে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হলো এসব গরু। গরুগুলো এক নজর দেখতে প্রতিনিয়ত মানুষ ভিড় জমাচ্ছে খামারগুলোতে। নানা জাতের গরুর চাহিদার সঙ্গে বাহারি সব নামও নজর কাড়ছে ক্রেতাদের।
উপজেলার পশুর হাট ও ফার্মগুলো ঘুরে দেখা গেছে, ক্রেতাদের পছন্দের শীর্ষে ও দামের দিক দিয়ে সেরা অবস্থানে আছে সিন্দবাদ ও আলাল নামে আমেরিকান ফ্লাকবি জাতের ষাঁড় দুটি।
সোনারগাঁ ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম বলেন, সিন্দবাদের ওজন প্রায় এক হাজার কেজি ও আলালের ওজন এক হাজার বিশ কেজি। ষাঁড় দুটির দাম হাঁকানো হয়েছে ১৭ থেকে ১৮ লাখ টাকা করে। উপজেলার সনমান্দী ইউনিয়নের কাফাইকান্দা গ্রামের তার মালিকানাধীন সোনারগাঁ ডেইরি ফার্মে গত চার বছর ধরে আমেরিকান সিন্দবাদ, আলাল, সম্রাট, সুলতান, সিনবাদ, সাদা বাবু, কালো বাবুসহ ৭০টি ষাঁড় গরু তৈরি করেছেন তিনি।
তিনি আরও বলেন, সোনারগাঁ ডেইরি খামারে রয়েছে ফ্রিজিয়ান, শাহীওয়াল, গয়াল ক্রস ও ভুটানিসহ বিভিন্ন প্রজাতির গরু। এই খামারের ভুটানি প্রজাতির ছোট গরুর বেশ চাহিদা রয়েছে। প্রাকৃতিক উপায়ে অর্গানিক খাদ্য দিয়ে কুরবানির জন্য তৈরি করা হয়েছে এসব গরু। খৈল, ভুসি, খড় ও নিজস্ব জমিতে উৎপাদিত ঘাসসহ স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ানো হয়েছে গরুগুলোকে।
জানা যায়, নজরুল ইসলাম তার নিজের দোকান সোনারগাঁ মিষ্টান্ন ভা-ারের দুগ্ধ চাহিদা মেটানোর জন্য ২০০৯ সালে ক্ষুদ্র পরিসরে খামারটির যাত্রা শুরু করেন। পরবর্তীতে বাণিজ্যিকভাবে খামারটির কার্যক্রম শুরু হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলেও জ্বালানির সংকট হবে না -জ্বালানি বিভাগ
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বরিশালে ব্রিজের ঢালাইয়ে রডের বদলে বাঁশ
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবক আটক
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘এক কোটি ২৮ লাখ তো নিছেন আপনারা সবাই’, সেই অডিওতে ফেঁসে গেছেন পুলিশ কর্মকর্তা
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জ্বালানি তেল নিয়ে সুসংবাদ দিলেন চিফ হুইপ
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইংলিশ মিডিয়াম স্কুলকেও মানতে হবে সরকারি নিয়ম
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকার, ‘নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম’
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে -মাসুদ পেজেশকিয়ান
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকা-দিল্লি আলোচনায় হাসিনা অনুপস্থিত
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইবার বুলিং ও অনলাইন হয়রানি বন্ধে জিরো টলারেন্স
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভাসানীর ধানের শীষ যেভাবে পেয়েছিল বিএনপি
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১ লাখ শিক্ষার্থীকে সফট স্কিল প্রশিক্ষণ দেবে ইউজিসি
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)