বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় আড়াই কোটি টাকার টোল আদায়
, ০৪ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ১১ জুন, ২০২৪ খ্রি:, ২৮ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
পবিত্র ঈদ উল-আজহাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কুরবানির পশুবাহী ও পণ্যবাহী যানবাহনের চাপ আগের তুলনায় বেড়েছে। সেতুতে গত ২৪ ঘণ্টায় প্রায় আড়াই কোটি টাকার টোল আদায় হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকালে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, গত শনিবার রাত ১২টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৫ হাজার ২৬৭টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে দুই কোটি ৪০ লাখ ১৪ হাজার ৫০ টাকা। এর মধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ১২ হাজার ৪৭৫টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে এক কোটি ১৮ লাখ ৩০ হাজার ৬০০ টাকা। সিরাজগঞ্জে সেতুর পশ্চিম অংশে ১২ হাজার ৭৯২টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে এক কোটি ২১ লাখ ৮৩ হাজার ৪৫০ টাকা।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, অন্য সময়ে চেয়ে মহাসড়কে পশুবাহী ও পণ্যবাহী যানবাহনের চাপ আগের তুলনায় বেড়েছে। কিন্তু স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাওড়ে ফসল রক্ষা বাঁধই এখন ফসলের গলার কাঁটা
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এসএসসি পরীক্ষার বাকি একদিন, এখনো চলছে ফরম পূরণ!
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এলএনজিতে দ্বৈত কর, পেট্রোবাংলার বকেয়া নিয়ে প্রশ্ন
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যুৎ-সংকটে জেনারেটর-নির্ভর মোবাইল নেটওয়ার্ক
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেলের পর এলপিজিতেও ধাক্কা, মাসে দুই দফা দাম বাড়লো
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লঞ্চভাড়া ৩৬-৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ফুয়েল পাস বিডি’ আ্যাপ নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সুখবর
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ভুয়া পুলিশ’ পরিচয়ে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভিন্ন ভিন্ন পেশার আড়ালে মাদক কারবার
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১২ জনের
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে -পানিসম্পদমন্ত্রী
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)