সৈয়দপুর রেলওয়ে কারখানায় ঈদযাত্রার ১২০ কোচ, মেরামতে ব্যস্ত শ্রমিকরা
, ১৩ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ আশির, ১৩৯২ শামসী সন , ১৪ মার্চ, ২০২৫ খ্রি:, ২৭ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
আসছে ঈদুল ফিতর উপলক্ষে অধিকসংখ্যক যাত্রী পরিবহনে দেশের উত্তরাঞ্চলের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় কর্মকর্তা-কর্মচারীদের কর্মব্যস্ততা বেড়েছে। ঈদে ঘরমুখো যাত্রী পরিষেবায় পশ্চিমাঞ্চল রেলওয়েতে দুই জোড়া স্পেশাল ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সেই সঙ্গে প্রতিটি আন্তনগর ট্রেনে অতিরিক্ত কোচ জুড়ে দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আর এসব জোগান দিতে ১২০টি ভারী কোচ মেরামত করা হচ্ছে কারখানাটিতে। সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মোস্তফা জাকির হাসান এ তথ্য নিশ্চিত করেন।
সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ শপের ইনচার্জ ও ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী মমিনুল ইসলাম জানান, আমরা যাত্রীসেবা স্বাভাবিক রাখতে লক্ষ্যমাত্রা অনুযায়ী ১২০টি কোচ মেরামতে কাজ করছি। আগামী ২০-২৫ তারিখের মধ্যে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষের কাছে কোচগুলো হস্তান্তর করতে পারি। এর মধ্যে রয়েছে ৯০টি ব্রডগেজ (বড়) ও ৩০টি মিটারগেজ (ছোট) কোচ। ইতোমধ্যে ৬৮টি কোচ রেলওয়ে পরিবহন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। আশা করি, বাকি ৫২টি কোচ আগামী ২০-২৫ মার্চের মধ্যে সংশ্লিষ্ট বিভাগে হস্তান্তর করা হবে।
কারখানার বিভাগীয় তত্ত¦াবধায়ক (ডিএস) মোস্তফা জাকির হাসান বলেন, কারখানায় জনবল সংকট থাকা সত্তে¦ও ঈদুল ফিতরের যাত্রীসেবা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। প্রতিটি ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়াও পদ্মা সেতু চালুর পর পশ্চিমাঞ্চল রেলপথ সম্প্রসারিত হয়েছে। ফলে প্রতিটি রুটে ট্রেনের সংখ্যাও বেড়েছে।
এদিকে, ঢাকা-খুলনা, ঢাকা-পার্বতীপুর রুটে ঈদে ঘরমুখো মানুষের জন্য দুই জোড়া ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এ কারণে সৈয়দপুর রেলওয়ে কারখানায় অতিরিক্ত ১২০টি কোচ মেরামতের পাশাপাশি আরও ৬০টি কোচ মেরামত করা হচ্ছে বলে জানান তিনি। ওভারটাইমসহ নিয়মিত কাজের অংশ হিসেবে এসব কাজ করা হচ্ছে বলে তিনি জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-চীনের মধ্যে যে ১৭ চুক্তি-সমঝোতা সই হয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘অফিস সহায়ক’ পদে বিএসসি ইঞ্জিনিয়ার, এমবিএ পাসসহ উচ্চশিক্ষিতরা!
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘ ২৩ বছর পর মোংলা নদীতে চালু হলো ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অনুদানের তালিকার দুই জায়গায় জামাত এমপির মেয়ের নাম
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নিজের মন্ত্রণালয়ে দেখালে দেশ উপকৃত হতো’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ. লীগ দেশকে ভারতের করদরাজ্য বানিয়েছিল -রাশেদ খাঁন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৭১ সালে কোথায় ছিলেন? বিরোধীদলকে জয়নুল আবদিন ফারুক
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধ্বংস হয়ে যাওয়া প্রশাসন ব্যবস্থাকে পুনর্গঠন করা হচ্ছে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘বৈদেশিক সফরের সকল চুক্তি জনগণের কাছে স্পষ্ট করতে হবে’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আগামীতে বিপুল চীনা বিনিয়োগ আসবে, কমবে বাণিজ্য ঘাটতি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)