সেবা খাতে আয়ের লক্ষ্য ৪৬ হাজার কোটি টাকা
বাস্তবতার সঙ্গে মিল রেখে আগামী অর্থবছরের (২০২৫-২৬) বাজেট দিতে যাচ্ছে অন্তর্র্বতী সরকার। এ জন্য আগামীর বাজেটে সেবা খাতে আয়ের লক্ষ্যমাত্রা বাড়ানো হচ্ছে না। কারণ, প্রতি অর্থবছরে এই খাতে লক্ষ্যমাত্রার বেশি ধরা হলেও বাস্তবায়ন হয় তার তুলনায় অনেক কম। ফলে কাগজে-কলমে খরচ না বাড়লেও আয় বাড়াতে মানুষের ওপর কিছুটা চাপ তৈরি করা হবে।
জানা গেছে, সেবা খাত থেকে আগামী অর্থবছরের জন্য লক্ষ্যমাত্রা ৪৬ হাজার কোটি টাকা নির্ধারণ করা হচ্ছে। অবশ্য চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটেও ৪৬ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল। পরে সংশোধিত বাজেটে তা কমিয়ে ৪০ হাজার কোটি টাকা করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরের এনটিআর প্রস্তাব করা হয়েছিল ৫০ হাজার কোটি টাকা, যা সংশোধিত বাজেটে কমিয়ে ৪৯ হাজার কোটি টাকা করা হয়েছে। তবে প্রকৃত আয় হয়েছিল মাত্র ৩৯ হাজার ২৬৬ কোটি টাকা। আর ২০২২-২৩ অর্থবছরে এনটিআর প্রস্তাব করা হয়েছিল ৪৫ হাজার কোটি টাকা, সংশোধিত বাজেটেও তা ৪৫ হাজার কোটি টাকা রাখা হয়েছিল। তবে প্রকৃত আয় হয়েছিল ৩৮ হাজার ৯৩৪ কোটি টাকা। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
তবে এই খাত থেকে শেষ পর্যন্ত কী পরিমাণ রাজস্ব আদায় সম্ভব হবে, তা জানার জন্য অর্থবছর শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ, অতীতের সব অর্থবছরেই প্রস্তাবিত অর্থের পরিমাণ কমিয়ে সংশোধন করা হয়েছে। তবে সেই সংশোধিত লক্ষমাত্রাও বাস্তবায়ন হয়নি।
জানা গেছে, আগামী অর্থবছরের বাজেটে তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত হাটবাজারের ইজারা মূল্য না বাড়িয়ে আদায় বাড়াতে নজর দেবে সরকার। মোবাইল কোর্টসহ যেসব খাতে সরকার জরিমানা ও দ- আরোপ করে, এসব জরিমানার হার বাড়িয়ে দেওয়া হতে পারে। এক্সপ্রেসওয়ে, উড়াল সড়কসহ বিভিন্ন সেতু পারাপারের টোল, সেবা ও প্রশাসনিক মাসুল ইত্যাদির হার বর্তমান সময়ের মতোই থাকতে পারে।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।