সূর্যের দেখা মিললেও তাপমাত্রা নামল ৯.৫ ডিগ্রিতে
তাপমাত্রা কমে যাওয়ায় দিন দিন বাড়ছে শীতের প্রকোপ। সন্ধ্যার পর থেকে শুরু হয় হিমেল বাতাস। তার সঙ্গে তো আছে ঘন কুয়াশা। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকাল থেকে সূর্যের দেখা দিলেও তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৩ ভাগ। দিনাজপুরে দুই দিন থেকে ১০ ডিগ্রি নিচে তাপমাত্রা।
কৃষক কামরুল জানান, ঠা-ার কারণে কয়েকদিন থেকে আলু তোলার জন্য শ্রমিক খুঁজে পাচ্ছিলাম না। একটু রোদ উঠছে শ্রমিকদের বাসা থেকে ডেকে আনে আলু তলুতে শুরু করেছি।
ঠা-া বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগে আক্রান্তের হার বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্ক মানুষেরা বেশি পরিমাণে আক্রান্ত হচ্ছেন। হাসপাতালগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর চাপ বেড়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।