মিলেনিয়াম পোস্টের মতামত:
সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নে মার্কিন ভিসা নীতি লক্ষ্যহীন
, ২৮ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৯ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৮ জুন, ২০২৩ খ্রি:, ০৪ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
২৪ মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক টুইটার পোস্টে বাংলাদেশের জন্য নতুন একটি ভিসানীতির ঘোষণা দেয়। সেখানে বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাঁধাগ্রস্ত করার সঙ্গে যুক্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। আকস্মিক এই নীতি একইসঙ্গে এলোমেলো ও লক্ষ্যহীন।
অসঙ্গতিপূর্ণ এই নীতিতে স্পষ্ট দিকনির্দেশের অভাব রয়েছে।
'তুমি হয় আমার সঙ্গে আছো নয়তো বিপক্ষে' এমন একটি 'মিথ্যা দ্বিধাযুক্ত' নীতির ওপর ভিত্তি করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের গণতন্ত্র সংকট সমাধানের চেষ্টা করা একটি অস্থায়ী সমাধান হবে।
প্রথমত, যুক্তরাষ্ট্র যখন এই ধরণের ভ্রান্ত নীতি গ্রহণ করবে, তার ফলাফল হতে পারে আফগানিস্তান থেকে শোচনীয় পরাজয়ের মত। দুই দশকে আফগানিস্তানে ২.৩১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করে অবশেষে পরাজয় বরণ করে আফগানিস্তান থেকে চলে যাওয়া এটাই নির্দেশ করে যে যুক্তরাষ্ট্র অন্য দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ নয়।
দ্বিতীয়ত, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নে আমেরিকার নৈতিক কর্তৃত্ব নিয়েই প্রশ্ন রয়েছে। ওয়াশিংটন কীভাবে একটি দেশের নির্বাচন সুষ্ঠু করতে পদক্ষেপ নিতে পারে যেখানে যুক্তরাষ্ট্রের ৪০ শতাংশ মানুষ মনে করে ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচন নিরপেক্ষ হয়নি। আরেক জরিপে দেখা গেছে, দেশটির ৬১ শতাংশ মানুষের মনে জো বাইডেনের প্রেসিডেন্সি নিয়ে প্রশ্ন রয়েছে। এছাড়া সংখ্যালঘু ভোটারদের দমন, নির্বাচন কর্মীদের বিরুদ্ধে হুমকি, বাক-বিত-া, সংখ্যালঘু ভোটারদের বঞ্চিত করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন কার্যকর করতে মার্কিন ব্যর্থতাও দেশটির কর্তৃত্বকে প্রশ্নবিদ্ধ করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)