তিন বছরের রেলপথ নির্মাণ ১৫ বছরে, নতুন গলার কাঁটা উড়ালসড়ক
, ২৮ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৯ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৮ জুন, ২০২৩ খ্রি:, ০৪ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
মেয়াদ ও ব্যয় বাড়ার বৃত্তে আটকে আছে ঢাকা-টঙ্গী সেকশনের তৃতীয় ও চতুর্থ ডুয়েলগেজ লাইন এবং টঙ্গী-জয়দেবপুর সেকশনের ডুয়েলগেজ ডাবল লাইনের নির্মাণকাজ। যে রেলপথ তিন বছরে সম্পূর্ণ হওয়ার কথা ছিল, সেখানে সময় লাগছে ১৫ বছর। নির্মাণাধীন এই রেলপথের ঠিক ওপর দিয়েই হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (উড়াল সড়ক)। এ কারণে তেজগাঁও ও বনানী রেলস্টেশনের উন্নয়নকাজ শুরুই হয়নি। এছাড়া টেলিকমিউনিকেশনসহ সাত স্টেশনের কম্পিউটার বেইজড ইন্টারলকিং সিগন্যালিং সিস্টেমের ক্রয় প্রস্তাবও অনুমোদন হয়নি।
সংশ্লিষ্টরা বলছেন, উড়াল সড়কের কাজের ফলে দুর্ঘটনার ভয়ে এয়ারপোর্ট থেকে কমলাপুরের কাজ থমকে আছে। উড়ালসড়কের কাজ শেষ হওয়ার পরে রেলপথ নির্মাণকাজ আবার শুরু হবে।
প্রকল্প প্রসঙ্গে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া বলেন, ঢাকা-টঙ্গী সেকশন রেলপথের উপর দিয়ে ঢাকা উড়াল সড়ক নির্মাণ করা হচ্ছে। উপরে উড়ালসড়ক ও নিচে রেলপথ নির্মাণ করা হলে যেকোনো সময় উড়াল সড়কের নির্মাণসামগ্রী পড়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে। সেজন্যই মূলত রেলপথ নির্মাণকাজের মেয়াদ আরও বাড়ানো হচ্ছে। উড়াল সড়ক নির্মাণের পরই আমরা এয়ারপোর্ট থেকে কমলাপুর পর্যন্ত রেলপথ নির্মাণকাজ শুরু করতে পারবো।
পরিকল্পনা কমিশন জানায়, বাংলাদেশ রেলওয়ের ঢাকা-টঙ্গী সেকশনে ৩য় ও ৪র্থ ডুয়েলগেজ লাইন এবং টঙ্গী-জয়দেবপুর সেকশনে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্প আবারও সংশোধন করা হয়েছে।
বারবার সংশোধনের ফলে বেড়েছে প্রকল্পের মেয়াদ ও ব্যয়। মূল অনুমোদিত প্রকল্পের ব্যয় ছিল ৮৪৮ কোটি ৬০ লাখ টাকা। প্রথম সংশোধিত প্রস্তাবে ব্যয় বেড়ে দাঁড়ায় ১ হাজার ১০৬ কোটি ৮০ লাখ টাকা। দ্বিতীয় সংশোধিত প্রস্তাবে ব্যয় বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৩৪২ কোটি ৫৫ লাখ টাকা। এরমধ্যে ভারতীয় ঋণ ২ হাজার ৮২১ কোটি ১৬ লাখ টাকা। বাকি অর্থ সরকারি কোষাগার থেকে মেটানো হবে। তৃতীয় দফায় ব্যয় ব্যতিরেকে সময় বাড়ানো হয়। এখন আবারও মেয়াদ বাড়ছে। মূল অনুমোদিত প্রকল্পটি জুলাই ২০১২ থেকে জুন ২০১৫ মেয়াদে অনুমোদন হয়। পরে সেটি চার ধাপে মেয়াদ বেড়ে জুন ২০২৭ পর্যন্ত করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












