ইতিহাস
সুলতান ‘আলপ আরসালান এবং ইতিহাসের গতিপথ পরিবর্তনকারী মানজিকার্টের যুদ্ধ (২)
, ০২ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ০৯ জুন, ২০২৪ খ্রি:, ২৬ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) ইতিহাস
সম্মানিত দ্বীন ইসলাম উনার ইতিহাসে এমন কিছু যুদ্ধ রয়েছে যার মাধ্যমে ইতিহাসের পট পরিবর্তন হয়েছে। ইতিহাস সমৃদ্ধ হয়েছে। মুসলমানদের প্রতি খোদায়ী মদদ এবং দ্বীন ইসলাম উনার প্রচার-প্রসার এবং শান-শওকত বুলন্দ হয়েছে। এমনই একটি যুদ্ধ হলো ঐতিহাসিক মানজিকার্টের যুদ্ধ। তুর্কি ভাষায় এটি মালাজর্গিদও বলা হয়ে থাকে। যুদ্ধটি হয়েছিলো সেলজুক সালতানাতের দ্বিতীয় সুলতান আলপ আরসালান এবং বাইজেন্টাইন শাসকের মধ্যে। যাতে শোচনীয়ভাবে পরাজিত এবং বিধ্বস্ত হয় বাইজেন্টাইনরা।
মালাজগির্দ বা মানজিকার্টের যুদ্ধ সাধারণ কোনো যুদ্ধ ছিলো না। এটি ছিলো ইতিহাসের গতিপথ পরিবর্তন করে দেয়া একটি যুদ্ধ।
সুলতান আলপ আরসালান যখন সিরিয়ায় ফাতেমীদের বিরুদ্ধে যুদ্ধে ব্যস্ত ছিলেন এবং অন্যান্য মুসলিম অঞ্চলে সেনাবাহিনী ছড়িয়ে রেখেছিলেন ঠিক তখনই বাইজেন্টাইন শাসক রোমানোস দুই লাখের বেশি সেনা নিয়ে এগিয়ে আসে সেলজুক সালতানাত দখলের উদ্দেশ্যে। খবর পেয়ে মাত্র ১৫ হাজার সৈন্য নিয়ে এগিয়ে আসেন সুলতান আলপ আরসালান। খ্রিষ্টানরা নিশ্চিত জয়ের আনন্দে মুসলিম এলাকাগুলোর শাসনভারও ভাগ করে বাইজেন্টাইন শাসক। কিন্তু কে জানতো অল্পকিছু সেনা নিয়েই তাদের এই আহ্লাদ মাটি করে দিবেন সেলজুক সুলতান। ১০৭১ সালের ২৫ আগস্ট পশ্চিম তুরস্কের এলাকা মানজিকার্টের প্রান্তরে বিশাল রোমান বাহিনীর মুখোমুখি হন সুলতান আলপ আরসালান। পরদিন জুমুয়ার নামাযের পর শুরু হয় চূড়ান্ত যুদ্ধ। রোমান শাসক সুলতানকে আত্মসমর্পনের প্রস্তাব দেয়। তখন সুলতান বলেন, আমরা মুসলমান। তোমাদের মতো নিকৃষ্টদের কাছে আমরা আত্মসমর্পন করি না। কারণ আমাদের লক্ষ্যই থাকে শাহাদাত। সুলতান নিজ সৈন্যদের উদ্দেশ্য করে বলেন, ‘আমাদের সামনে রোমের বিশাল বাহিনী। আমরা হয় বিজয় অর্জন করবো বা শহীদ হবো। আজ আমি তোমাদের সুলতান হয়ে আদেশ দিচ্ছি না। আমি তোমাদের মতোই একজন সৈনিক। কেউ চাইলে আমার সাথে লড়াই করতে পারো বা নিরাপদে ঘরেও ফিরে যেতে পারো। ’
সুলতানের দৃঢ় মনোবল দেখে সেনারাও উজ্জীবিত হয়ে জবাব দেয়, শহীদ হওয়া পর্যন্ত আমরা আপনার সহযাত্রী। শুরু হয় ২ লাখের বিরুদ্ধে ১৫ হাজারের অসম এক লড়াই। বিশাল রোমান বাহিনী সেলজুকদের মাঝ বরাবর আক্রমণ চালিয়ে ছিন্নভিন্ন করে ফেলতে উদ্যত হতেই ভিন্ন এক কৌশল অবলম্বন করেন সুলতান আলপ আরসালান। গোটা বাহিনীকে অর্ধচন্দ্রাকৃতিতে ছড়িয়ে দিয়ে রোমানদের দুই পাশে তীব্র আক্রমণ চালায় সেলজুক বাহিনী।
তুর্কি ঘোড়সাওয়ারদের আক্রমণে ব্যতিব্যস্ত হয়ে ওঠা রোমানরা যখন দুই পাশের আক্রমণ প্রতিরোধে ব্যস্ত, তখনই রোমানদের মাঝ বরাবর আক্রমণ চালিয়ে তাদের পরাজয় নিশ্চিত করে ফেলেন আলপ আরসালানের সাহসী যোদ্ধারা। যুদ্ধে বন্দী হয় বাইজেন্টাইন শাসক রোমানোস। এই যুদ্ধ মুসলিমদের সামনে সম্ভাবনার বিশাল দ্বার খুলে দেয়। আনাতোলিয়া বা এশিয়া মাইনরের গুরুত্বপূর্ণ শহরগুলো সেলজুকদের নিয়ন্ত্রনে আসে। ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তুর্কিরা।
পাদটীকা:
----------------
* আনাতোলিয়া- আনাতোলিয়া হলো পশ্চিম এশিয়ার একটি উপদ্বীপ। তুরস্কের বেশিরভাগ ভূখন্ডই এই উপদ্বীপেই গঠিত। তুর্কিরা একে আনাদোলু নামে ডেকে থাকে।
* মানজিকার্ট -মানজিকার্ট নামক স্থানটি বর্তমান তুরস্কের মাশ নামক প্রদেশে অবস্থিত।
-মুহম্মদ শাহ জালাল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাজিব আল মানসুর: যে সেনাপতি পরাজিত হননি কোনো যুদ্ধে
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আযানের জন্য ২২ জন মুসলমানের শহীদ হওয়ার ঈমানদীপ্ত ঘটনা
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাহাদুর শাহ জাফর: ব্রিটিশবিরোধী শেষ মোঘল শাসক
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পিরি রইস: বিশ্বের অন্যতম সমৃদ্ধ মানচিত্র অঙ্কনকারী উসমানীয় এডমিরাল
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৬)
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তাতার বিরোধী যুদ্ধে হযরত আমীর খসরু দেহলভী চিশতী রহমতুল্লাহি আলাইহি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুসা বিন আবী গাসসান: হার না মানা এক অকুতোভয় মুসলিম সিপাহী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৭)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আফগানিস্তানেও উগ্রতাবাদী ওহাবী-সালাফীদের অনুপ্রবেশের অপচেষ্টা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৪)
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে মুহব্বত করা পবিত্র ঈমানের অন্তর্ভুক্ত
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের বিচার ব্যবস্থা চুরি করেই গড়ে উঠেছে ব্রিটিশ, গ্রীক ও রোমানদের আইন ব্যবস্থা
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












