সুন্নত মুবারক পালনের মধ্যে রয়েছে সর্বপ্রকার নাজ-নিয়ামত, শ্রেষ্ঠত্ব-মাক্বাম মুবারক
যিনি বা যাঁরাই মহান মহান আল্লাহ পাক উনার মুহব্বত হাছিল করেছেন, উনারা মূলতঃ সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অর্থাৎ উনার সুন্নত মুবারক সমূহকে পরিপূর্ণ অনুসরণ-অনুকরণ করার কারণেই হাছিল করেছেন। এ প্রসঙ্গে উল্লেখ করা হয় যে, বিশ্বখ্যাত ও মশহূর মহান আল্লাহ পাক উনার ওলী, সুলত্বানুল আরেফীন হযরত বিশর হাফী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে স্বপ্নে দেখেন। স্বপ্নে সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত বিশর হাফী রহমতুল্লাহি আলাইহি উনাকে জিজ্ঞাসা করলেন, “হে বিশর হাফী! আপনার কি জানা রয়েছে যে, মহান আল্লাহ পাক তিনি আপনাকে বর্তমান যামানার সমসাময়িক সকল আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের উপর অধিক মর্যাদা দান করেছেন?” হযরত বিশর হাফী রহমতুল্লাহি আলাইহি বলেন, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমার তা জানা নেই।
অতঃপর সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, “কি কারণে আপনাকে সকল আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের মধ্যে শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে, তা কি আপনার জানা রয়েছে?” হযরত বিশর হাফী রহমতুল্লাহি আলাইহি বললেন, আমার তাও জানা নেই। জবাবে সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, “কয়েকটি কারণে মহান আল্লাহ পাক তিনি আপনাকে সমসাময়িক সকল আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যেমন- (১) আপনি আমার মহাসম্মানিত হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম, হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম এবং হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তাআলা আনহুম উনাদের প্রতি পরিপূর্ণ মুহব্বত রাখেন এবং উনাদেরকে তা’যীম বা সম্মান করেন।
(২) আপনি সকল হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদেরকে তা’যীম-তাকরীম বা সম্মান করেন।
(৩) আপনি সাধারণ লোকদেরকে নছীহত মুবারক করে থাকেন।
(৪) এবং আপনি আমার সুন্নত মুবারক সমূহ সুক্ষ¥াতিসুক্ষ¥ ও পুঙ্খানুপুঙ্খ অনুসরণ-অনুকরণ করেন। যার কারণে খ¦লিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আপনাকে সমসাময়িক সকল আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন।” সুবহানাল্লাহ্!
অতএব প্রমাণিত হলো যে, সুন্নত মুবারক সমূহের সুক্ষ¥াতিসুক্ষ¥ ও পুঙ্খানুপুঙ্খ অনুসরণ-অনুকরণ করাই হচ্ছে মহান মহান আল্লাহ পাক উনার খাছ রেযামন্দী সন্তুষ্টি মুবারক হাছিলের একমাত্র মাধ্যম। আর তাই সকল হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা সুন্নত মুবারক সমূহের সুক্ষ¥াতিসুক্ষ¥ ও পুঙ্খানুপুঙ্খ অনুসরণ-অনুকরণ করেছেন এবং করে থাকেন। সুবহানাল্লাহ!
আরও পড়ুন
সব ›
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬)
মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক
যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প…
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي…
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫)
মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব…
বিবাহের ক্ষেত্রে ওয়ালিমা একখানা বিশেষ মহাসম্মানিত সুন্নত মুবারক
সম্মানিত দ্বীন ইসলামে বিবাহের ওয়ালিমা করার গুরুত্ব অপরিসীম। ওয়ালিমা করা নূর মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।