সুন্দরবনে এখন আতঙ্কের নাম বনদস্যু
, ২৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ রবি’, ১৩৯৩ শামসী সন , ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৭ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
সুন্দরবনে এখন বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে বনদস্যুরা। গত এক বছরে বনদস্যুদের একের পর এক অপহরণ, ছিনতাই এবং চাঁদা আদায়ের ঘটনায় বনজীবী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে তাদের দমনে তৎপর রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।
২০১৮ সালে বেশ কয়েকটি দস্যু বাহিনীর আত্মসমর্পণের পর সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হয়েছিল। কিন্তু গত বছরের ৫ই আগস্টের পর থেকে আবারও বনে তাদের দৌরাত্ম্য বেড়েছে।
তথ্য অনুযায়ী, বর্তমানে শরীফ বাহিনী, মামা-ভাগ্নে বাহিনী, আছাবুর বাহিনী, মজনু বাহিনী, আনারুল বাহিনী এবং রাঙ্গা বাহিনী নামে অন্তত ছয়টি নতুন দস্যু বাহিনী সুন্দরবনে সক্রিয়। এমনকি ২০১৮ সালে আত্মসমর্পণ করা দস্যুদের অনেকেও পুনরায় অপরাধমূলক কর্মকা-ে জড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী বনজীবীরা জানান, দস্যুদের চাহিদা মতো টাকা দিতে না পারলে তাদের অপহরণ করে আটকে রাখা হয়।
এদিকে, রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে কোস্ট গার্ড এ পর্যন্ত ২৬টি অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ৪৪ জন বনদস্যুকে আটক করার পাশাপাশি ৩৭টি আগ্নেয়াস্ত্র, ৪৩টি দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ ও ককটেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে দস্যুদের কবল থেকে ৪৪ জন জেলেকেও মুক্ত করেছে বাহিনীটি।
মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান জানান, দস্যুদের তৎপরতা বেড়ে যাওয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং নৌ ও স্থলপথে টহল জোরদার করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)