সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানতের রেকর্ড
নিজস্ব প্রতিবেদক:
২০২৪ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৩৩ গুণ। ১২ মাসে জমা অর্থের পরিমাণ সাড়ে ৮ হাজার কোটি টাকা। গত বৃহস্পতিবার (১৯ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।
আমানতের সুরক্ষা পাওয়ায় বিশ্বব্যাপী কদর রয়েছে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকের। যেখানে বিভিন্ন দেশ থেকে ধনী ব্যক্তিরা নিজ দেশ থেকে অর্থ সরিয়ে রাখেন বিভিন্ন সুইস ব্যাংকে।
সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের ২০২৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া বছরের প্রতিবেদন অনুযায়ী, দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানত দাঁড়িয়েছে ৫৮ কোটি ৯৫ লাখ সুইস ফ্রাঁ। প্রতি ফ্রাঁ ১৪৯ টাকা ৬৯ পয়সা হিসাবে যা দাঁড়ায় ৮ হাজার ৮৩৪ কোটি টাকায়।
অথচ আগের বছর, অর্থাৎ ২০২৩ সালে যার পরিমাণ ছিল মাত্র এক কোটি ৭৭ লাখ সুইস ফ্রাঁ বা ২৬৪ কোটি টাকা। অর্থাৎ এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৮ হাজার ৫৭০ কোটি টাকা। এক বছর আগের তুলনায় যা ৩৩ গুণ বেশি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।