সুইজারল্যান্ডে বিস্ফোরণে নিহত অন্তত ৪০, আহত শতাধিক
, ১২ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০২ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৮ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
সুইজারল্যান্ডের স্কি রিসোর্ট ক্র্যান-মন্টানায় থার্টিফার্স্ট নাইটের এক জনাকীর্ণ বারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় আহত হয়েছে আরও প্রায় ১০০ জন। গতকাল বৃহস্পতিবার সুইজারল্যান্ড পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে-সুইস পুলিশের তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা প্রায় ৪০। তবে এক সংবাদ সম্মেলনে পুলিশ নির্দিষ্ট সংখ্যা না জানিয়ে কেবল ‘কয়েক ডজন’ মানুষের প্রাণহানির কথা উল্লেখ করেছে।
দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের ওই রিসোর্টের ‘লে কনস্টেলেশন’ নামের একটি বারে স্থানীয় সময় রাত দেড়টার দিকে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও ছিলো। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজে ১০টি হেলিকপ্টার এবং ৪০টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে।
পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, এলাকাটি পুরোপুরি সিলগালা করে দেওয়া হয়েছে এবং ক্র্যান-মন্টানার ওপর দিয়ে বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এরদোয়ানের বক্তব্যের সময় ইনস্টাগ্রাম রিলসে ব্যস্ত সিরিয়ার প্রেসিডেন্ট
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত : বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমরা সন্ত্রাসের শিকার, আগ্রাসনের উত্তর দিতে কারও অনুমতি নেবো না : পেজেশকিয়ান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেক্সিকোর বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জ্বালানি সংকটে পেট্রোলের মূল্য হাজার রুপি হতে পারে : পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মন্দার কবলে ইউরোপের অর্থনীতি জার্মানি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দক্ষিণ সিরিয়া ছাড়লেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক : আল-শারা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তিগুলোও ইরানের নিয়ন্ত্রণে’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
- ‘গাজাবাসী পরগাছা ইসরায়েলের ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ শিকার’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাপানে টাইফুন দুজুয়ান: বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিজেকে শেষ করে দেয়ার চেষ্টা চালিয়েছে ২৭৯ সন্ত্রাসী সেনা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)