সীমান্তে ৩৮ নারী-পুরুষকে পুশইন, বিজিবির বাধা
রৌমারী, নাগেশ্বরী ও ভুরুঙ্গামারীর তিনটি সীমান্ত দিয়ে ৩৮ জনকে পুশইন করার ঘটনা ঘটেছে। এরমধ্যে রৌমারী সীমান্তে ১৪ জন ভারতীয় নাগরিক এবং নাগেশ্বরী ও ভুরুঙ্গামারীতে ২৪ জন রয়েছে। এ পুশইনের ঘটনায় ওই তিনটি সীমান্তে সকাল থেকে উত্তেজনা বিরাজ করছে। বর্তমানে ওই নাগরিকরা শূন্য রেখায় অবস্থান করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ভোর চারটার দিকে রৌমারীর বড়াইবাড়ি সীমান্তে ১০৬৭ সীমানা পিলারের কাছে নোমান্সল্যান্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে কয়েক রাউন্ড গোলাগুলি হয়েছে বলে জানান স্থানীয়রা। বর্তমানে পুশইন ঠেকাতে এলাকাবাসীর সহায়তায় বড়াইবাড়ি বিজিবি ক্যাম্পের সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে বলেও জানা গেছে।
স্থানীয়রা জানান, গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ভোর চারটার দিকে অবৈধভাবে ১৪ জন নারী-পুরুষকে বড়াইবাড়ি সীমান্ত দিয়ে পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিষয়টি বুঝতে পেরে পুশইন ঠেকাতে বাধা প্রদান করে বিজিবি। এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিসএফের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানা গেছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।