সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি আহত
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে ভারতীয় বাহিনী বিএসএফ’র গুলিতে ফরহাদ হোসেন নামের এক বাংলাদেশি আহত হয়েছেন।
গত রোববার (২৬ মে) রাতে উপজেলার জলুলী সীমান্তে এ ঘটনা ঘটে। আহত বাংলাদেশি ফরহাদ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালি নতুনপাড়া গ্রামের রওশন হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, রাতে মাটিলা সীমান্ত এলাকায় ভারতের চব্বিশ পরগনা জেলার রোন ঘাট বিএসএফ’র সদস্যরা তাদের লক্ষ করে গুলি ছোড়ে। এতে ফরহাদ হোসেন গুলিবিদ্ধ হয়। সেখান থেকে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রায়শই এভাবে ভারতীয় বাহিনী সীমান্তে বাংলাদেশীদের লক্ষ করে গুলি চালিয়ে আহত নিহত করে যাচ্ছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।