সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
, ১৭ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১১ তাসি, ১৩৯০ শামসী সন, ৯ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২৬ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
ঝিনাইদহ সংবাদদাতা:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আরিফুল ইসলাম (২৯) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) উপজেলার শ্যামকুড় সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম শ্যামকুড় পশ্চিমপাড়ার বাাসিন্দা আফেজ উদ্দিনের ছেলে।
শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, আরিফুল ইসলামসহ ৫ থেকে ৬ জন গতকাল মঙ্গলবার রাতে সীমান্তে গরু আনতে যান। পরে বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই আরিফুল নিহত হন। বাকি সহযোগীরা পালিয়ে দেশে ফিরে আসেন।
তিনি আরও জানান, বর্তমানে মরদেহটি পড়ে আছে ভারতের নদীয়া জেলার অন্তর্গত হাসখালী সীমান্তের ওমরপুর গ্রামের মাঠে।
৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল পারভেজ বলেন, আমরা এমন একটি ঘটনা শুনেছি। বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এখনো আনুষ্ঠানিকভাবে তারা কিছু জানায়নি। নিহত ব্যক্তি বাংলাদেশি কিনা তদন্ত চলছে। মরদেহ ভারতীয় সীমান্তে পড়ে আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)