মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

বেড়েছে শতভাগ ফেলের প্রতিষ্ঠান, কমেছে শতভাগ পাস

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, সকাল ৪:১৭
বেড়েছে শতভাগ ফেলের প্রতিষ্ঠান, কমেছে শতভাগ পাস
নিজস্ব প্রতিবেদক:
উচ্চ মাধ্যমিকের ফলাফলে পাসের হার ও জিপিএ কমার পাশাপাশি এবার ফলের আরও দুই সূচকেও অবমনমন ঘটেছে; শতভাগ পরীক্ষার্থী ফেল করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ার বিপরীতে কমেছে শতভাগ পাসের প্রতিষ্ঠান।
২০২২ সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া ৯ হাজার ১৪৯ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৫০ টির কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। আর সব শিক্ষার্থী পাস করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা এক হাজার ৩৩০টি।
গত বছর কেউ পাস করতে পারেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫টি। সেই হিসাবে এবার শতভাগ ফেল প্রতিষ্ঠানের বেড়েছে ১০ গুণ।
পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থীই পাস করেছে, এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২০২১ সালে ছিল ১ হাজার ৯৩৪টি। এবার সেই সংখ্যা থেকে কমেছে ৬৪০টি।
চট্টগ্রাম, বরিশাল এবং সিলেট বোর্ডে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে এমন কোনো প্রতিষ্ঠান নেই। ১৩টি প্রতিষ্ঠানে শূন্য পাসের বিবেচনায় শীর্ষে রয়েছে দিনাজপুর বোর্ড।
ঢাকা শিক্ষাবোর্ডের আটটি, রাজশাহী শিক্ষাবোর্ডের নয়টি, কুমিল্লা শিক্ষাবোর্ডের পাঁচটি, যশোর শিক্ষা বোর্ডের ছয়টি এবং ময়মনসিংহ শিক্ষাবোর্ডের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেল করেছে এবার। সব শিক্ষার্থী ফেল করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা এবার মাদ্রাসা বোর্ডে চারটি এবং কারিগরি বোর্ডে দুটি।
আর শতভাগ পাস করা ১ হাজার ৩৩০টি শিক্ষাবোর্ডের মধ্যে সবচেয়ে বেশি ৮১৪টি প্রতিষ্ঠান মাদ্রাসা বোর্ডের অধীনে। এছাড়া কারিগরি বোর্ডের ২১৯টি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
মাদ্রাসা বোর্ডে গত বছর শতভাগ পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১ হাজার ৩টি। আর কারিগরি বোর্ডের ১৯৫টি প্রতিষ্ঠান থেকে গতবছর শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
ঢাকা বোর্ডে ৯৩টি, রাজশাহীতে ৩১টি, কুমিল্লায় ৩৭টি, যশোরে ৩৯টি, চট্টগ্রামে ১৬টি, বরিশালে ৩৪টি, সিলেটে ১১টি, দিনাজপুরে ২৪টি করে এবং ময়মনসিংহে ১২টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় পাস করেছে।
গত বছর এই সংখ্যা ছিল ঢাকা বোর্ডে ১৭৬টি, রাজশাহীতে ১৬২টি, কুমিল্লায় ৭৫টি, যশোরে ১১৬টি, চট্টগ্রামে ১৬টি, বরিশালে ৫৬টি, সিলেট ও দিনাজপুরে ৫৩টি করে এবং ময়মনসিংহে ২৯টি।
শিক্ষামন্ত্রী দীপু মনি গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এবারের উচ্চ মাধ্যমিকের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।
এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমে ৮৫ দশমিক ৯৫ শতাংশ হয়েছে, যা ২০২১ সালে ছিল ৯৫ দশমিক ২৬ শতাংশ।
এছাড়া, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২০২১ সালের ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন থেকে কমেে এবার হয়েছে ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন।
২০২০ সালে লকডাউনের কারণে উচ্চ মাধ্যমিকে পরীক্ষা না নিয়ে জেএসসি ও এসএসসি পরীক্ষা মিলিয়ে মূল্যায়ন ফল প্রকাশ করা হয়। তাতে শতভাগ ছাত্রছাত্রী পাস করে। আর তার আগে, ২০১৯ সালের পরীক্ষায় ৯০৯টি প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থীই পাস করে, ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে