সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত
তেলকুপি সীমান্তে ভারতের বর্বর সীমান্ত বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ভোরে শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ কৃষকের নাম হাবিল।
তার পরিবার জানায়, ভোরে শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তের পাশে জমিতে কাজ করছিলেন হাবিল। এ সময় হঠাৎই তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফের সদস্যরা।
পরে, আহত হাবিলকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। জখম গুরুতর হওয়ায় পরে তাকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিষয়টি খতিয়ে দেখছে বলে জানায়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।