বিএসএফ বাংলাদেশি কৃষককে ধরে নেয়ায় ভারতীয়কে ধরে আনল স্থানীয়রা
সীমান্ত থেকে এক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাংলাদেশি কৃষককে ধরে নেওয়ার প্রতিবাদে এক ভারতীয় কৃষককে আটক করে স্থানীয় জনতা। পরে তাকে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়। পরে পতাকা বৈঠকে উভয় দেশের কৃষককে নিজ নিজ দেশের সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। গত জুমুয়াবার (২৪ জানুয়ারি) দিনাজপুরের এনায়েতপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জুমুয়াবার সকাল ১০টার দিকে এনায়েতপুর বিওপি ক্যাম্প সংলগ্ন ৩২৩ মূল পিলার এলাকার পাশ থেকে আলমগীর নামে এক বাংলাদেশি নাগরিককে অপহরণ করে বিএসএফের ছয় সদস্য। আলমগীর দীপনগর গ্রামের আইজুদ্দিনের ছেলে। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা নারায়ণ নামে এক ভারতীয় কৃষককে আটক করে বিজিবির হাতে তুলে দেয়।
বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান উল ইসলাম বলেন, ‘সীমান্তের ভারতীয় দিক থেকে পাঁচজন বাংলাদেশে প্রবেশ করে। বিএসএফ ভুলবশত ওই তাড়া করা পাঁচজনের একজন ভেবে আলমগীরকে নিয়ে যায়।
জুমুয়াবার বিকেল সাড়ে ৩টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে আলমগীরকে বিজিবির কাছে এবং নারায়ণকে তাদের কাছে হস্তান্তর করে বিএসএফ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।