সীমান্তে নারী-শিশুসহ ১৫ জনকে ঠেলে পাঠালো বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জে সংবাদাদতা:
গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় হানাদার সীমান্ত বাহিনী বিএসএফ। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ভোরে তাদের আটক করেছে বিজিবি।
বিভীষণ বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিভীষণ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৯/৭১ আর থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরের লালমাটি নামক স্থান থেকে তাদের আটক করা হয়। তাদের গোমস্তাপুর থানায় সোপর্দ করা হয়েছে।
গোমস্তাপুর থানার ওসি আবদুল বারিক বলেন, পুশ-ইনের শিকার বাংলাদেশি নাগরিকেরা পুলিশের হেফাজতে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।