সীমান্তে দুই বেসামরিক নিহত: ভারতীয় কূটনীতিককে তলব পাকিস্তানের
, ২৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৭ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৬ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২১ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই পাকিস্তানি বেসামরিক নাগরিক নিহত ও একজন আহত হওয়ার ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে পাকিস্তান।
এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ইসলামাবাদ।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার এক বিবৃতিতে জানায়, জুমুয়াবার কাসুর জেলার বেদিয়ান সেক্টরের কাছে বিএসএফ সদস্যদের গুলিতে দুই নিরস্ত্র পাকিস্তানি নাগরিক নিহত এবং আরও একজন আহত হন। এ ঘটনায় ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে পাকিস্তানের ‘কঠোর প্রতিবাদ’ জানানো হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কোনও ধরনের উসকানি ছাড়াই নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর বিএসএফ প্রাণঘাতী শক্তি প্রয়োগ করেছে। বিবৃতিতে বলা হয়, এ ধরনের শক্তি প্রয়োগ সম্পূর্ণ অযৌক্তিক ও চরমভাবে অসমানুপাতিক ছিলো, যার ফলে দুটি মূল্যবান প্রাণ ঝরে গেছে।
নিহত ব্যক্তিদের ‘অনুপ্রবেশকারী’ হিসেবে আখ্যায়িত করার যেকোনও প্রচেষ্টাও পাকিস্তান সরাসরি প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, ঘটনাটিকে অনুপ্রবেশের সঙ্গে যুক্ত করে উপস্থাপন করা হলে তা প্রকৃত ঘটনার ভুল ব্যাখ্যা হবে।
পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাতে বলা হয়েছে, ওই তিন ব্যক্তি কেউই সীমান্তের বেড়া পার হওয়ার চেষ্টা করেননি। ফলে ঘটনাটি আন্তর্জাতিক সীমান্ত পরিচালনা-সংক্রান্ত চুক্তি এবং সেখানে অনুসরণীয় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) লঙ্ঘনের শামিল বলে দাবি করেছে পাকিস্তান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্যাপক হারে চলে যাচ্ছে ইসরায়েলের তরুণরা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের অস্ত্র রপ্তানি বেড়েছে ১৩০ শতাংশ, বড় ক্রেতা আমিরাত
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় ত্রাণ প্রবেশে বিলম্বে ভয়াবহ পরিণতির আশঙ্কা : ডব্লিউএইচও
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানকে ঘিরে পরোক্ষ লড়াইয়ে যুক্তরাষ্ট্র-চীন?
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করতে যাচ্ছে ইরান
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফ্রান্সে ঋণের সুদের হার ২০০২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চাঁদে যাচ্ছে পাকিস্তানের জিন্নাহ-১
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফিলিস্তিনিদের জায়গা দখল করে, সেই খেজুর পরিচয় লুকিয়ে বিক্রি করছে ইসরাইল
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজা সিটির আবাসিক ভবনে ইসরায়েলি হামলা, নিহত ৫
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হুথিদের ওপর বিশাল হামলার পরিকল্পনা সৌদির, পাশে তুরস্ক-পাকিস্তানসহ ৩ দেশ
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)