ইরানকে ঘিরে পরোক্ষ লড়াইয়ে যুক্তরাষ্ট্র-চীন?
, ০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ওয়াশিংটন ও তেহরানের সংঘাতের মধ্যেই সীমাবদ্ধ নেই। এর আড়ালে অর্থনীতি, প্রযুক্তি, জ্বালানি ও কূটনৈতিক প্রভাব বিস্তার নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিদ্বন্দ্বিতাও জোরালো হচ্ছে।
আরব উইকলি ও এশিয়া টাইমস থেকে প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের অন্যতম প্রধান অর্থনৈতিক অংশীদার চীন। যুদ্ধের আগে চীনের মোট তেল আমদানির ১৩ থেকে ১৪ শতাংশ আসতো ইরান থেকে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যেও চীনা ক্রয় ইরানের রাজস্ব আয়ের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করছে।
ইরানের তেল বাণিজ্য ও সংবেদনশীল প্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট চীনা প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও পরিবহন নেটওয়ার্কের ওপর নিষেধাজ্ঞা বাড়িয়েছে ওয়াশিংটন। এ ছাড়া ইরানের পারমাণবিক গবেষণা ও ক্ষেপণাস্ত্র উন্নয়নে কাজে লাগতে পারে, এমন প্রযুক্তি সংগ্রহে চীন-সংশ্লিষ্ট কিছু নেটওয়ার্কের ভূমিকা নিয়েও যথেষ্ট উদ্বেগে রয়েছে ওয়াশিংটন।
বিশ্লেষণে বলা হয়েছে, চীনা সরবরাহকারীদের কাছ থেকে ইরানে দ্বৈত ব্যবহারের উপযোগী যন্ত্রাংশ পাঠানোর বিষয়টি নিয়েও আলোচনা চলছে। এসব উপকরণ বেসামরিক কাজে ব্যবহারের পাশাপাশি সামরিক ব্যবস্থায়ও কাজে লাগতে পারে।
জ্বালানি নিরাপত্তাও দুই দেশের হিসাব-নিকাশে গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হলে চীনের তেল সরবরাহ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই তেহরানের অর্থনৈতিক সক্ষমতা টিকে থাকুক, আবার উপসাগরীয় অঞ্চলে দীর্ঘস্থায়ী সংঘাতও না চলুক, এমন পরিস্থিতি চায় বেইজিং।
চীন ইরানকে কূটনৈতিক সমর্থন দিলেও সৌদি আরব ও আরব আমিরাতের সঙ্গেও দেশটির গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। ফলে তেহরানের প্রতি বেইজিংয়ের সমর্থনেরও সীমা আছে।
বিশ্লেষকের মতে, ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও সামরিক শক্তির কার্যকারিতা এবং চীনের অর্থনৈতিক প্রভাবের সক্ষমতা, দুটিকেই পরীক্ষা করছে। এ সংঘাত ভবিষ্যতে যুক্তরাষ্ট্র-চীন প্রতিদ্বন্দ্বিতাকে আরও বিস্তৃত করতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্যাপক হারে চলে যাচ্ছে ইসরায়েলের তরুণরা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের অস্ত্র রপ্তানি বেড়েছে ১৩০ শতাংশ, বড় ক্রেতা আমিরাত
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় ত্রাণ প্রবেশে বিলম্বে ভয়াবহ পরিণতির আশঙ্কা : ডব্লিউএইচও
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করতে যাচ্ছে ইরান
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফ্রান্সে ঋণের সুদের হার ২০০২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চাঁদে যাচ্ছে পাকিস্তানের জিন্নাহ-১
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফিলিস্তিনিদের জায়গা দখল করে, সেই খেজুর পরিচয় লুকিয়ে বিক্রি করছে ইসরাইল
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজা সিটির আবাসিক ভবনে ইসরায়েলি হামলা, নিহত ৫
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে দুই বেসামরিক নিহত: ভারতীয় কূটনীতিককে তলব পাকিস্তানের
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হুথিদের ওপর বিশাল হামলার পরিকল্পনা সৌদির, পাশে তুরস্ক-পাকিস্তানসহ ৩ দেশ
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)