জাল কাগজে ভারতীয় জিরা পাচার
৯ হাজার কেজি জিরাসহ ট্রাক জব্দ
কাস্টমসের নথিপত্র কালার স্ক্যান করে জাল বিল অব এন্ট্রি ও চালানপত্র তৈরির মাধ্যমে অবৈধভাবে ভারতীয় জিরা পরিবহনের সময় হবিগঞ্জের মাধবপুরে ৯ হাজার কেজি ভারতীয় জিরাসহ একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা জিরার আনুমানিক মূল্য ৬৩ লাখ টাকা এবং ট্রাকটির মূল্য প্রায় ৫০ লাখ টাকা। জিরা ও ট্রাকসহ জব্দ করা চালানের মোট সিজার মূল্য প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা। সোমবার (৫ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
, ০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
বিজিবি জানায়, সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ট্রাকযোগে ঢাকার দিকে পরিবহন করা হতে পারে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (৪ অক্টোবর) বেলা আনুমানিক ১১টার দিকে সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় বিশেষ তল্লাশি চেকপোস্ট স্থাপন করা হয়।
একপর্যায়ে চেকপোস্ট থেকে প্রায় ৫০০ গজ দূরে বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাকের চালক গাড়িটি রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৩০০ বস্তায় থাকা ৯ হাজার কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
এ সময় ট্রাকের ড্যাশবোর্ড থেকে কাস্টমসের নথিপত্র কালার স্ক্যান ও জালিয়াতির মাধ্যমে তৈরি করা বিল অব এন্ট্রি ও চালানপত্রের কপি উদ্ধার করা হয়। পরে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে কাগজপত্র যাচাই-বাছাই করে সেগুলো জাল ও ভুয়া বলে নিশ্চিত হওয়া যায়।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, চোরাচালান প্রতিরোধে সীমান্তের পাশাপাশি সীমান্তবর্তী সড়কগুলোতেও বিজিবির গোয়েন্দা নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। জাল কাগজপত্র ব্যবহার করে অবৈধভাবে ভারতীয় পণ্য পরিবহনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, জব্দ করা ভারতীয় জিরা ও ট্রাক যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেয়ার কার্যক্রম চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইএমএফের আর কোনো শর্ত মানবে না বাংলাদেশ, ঋণের চুক্তি বাতিল -অর্থমন্ত্রী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কি.মি. দূরে পালিয়েছে মার্কিন বাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘এভাবে সবকিছুর দাম বাড়লে আমরা কীভাবে চলবো’
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আবরার ফাহাদ হত্যার ঘটনাটি ফ্যাসিবাদের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌদি আরবে হামলার মধ্যে সামরিক বাহিনী মোতায়েনে সম্মত মক্কা জোট
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিভিন্ন অভিযোগের জবাব দিলো এনপিসিবিএল
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৮০টি স্বর্ণের বার উদ্ধার: দুই বিমানকর্মী পাঁচ দিনের রিমান্ডে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুদ্ধের মধ্যেই নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলেন ইরানের প্রেসিডেন্ট
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছেলের খুনের দেড় মাসের মাথায় বাবাকে গুলি করে হত্যা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শাহজালালে বিমান দুর্ঘটনার মহড়া অনুষ্ঠিত
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)