গাজা সিটির আবাসিক ভবনে ইসরায়েলি হামলা, নিহত ৫
, ০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী। গাজা সিটির পঞ্চিমাঞ্চলের একটি আবাসিক ভবনে চালানো এই হামলায় অন্তত পাঁচজন নিহত ও কমপক্ষে ছয়জন আহত হয়েছেন।
খান ইউনিস থেকে আল-জাজিরার হানি আল-শায়েরের প্রতিবেদন অনুযায়ী, এই হামলাটি রিমাল এলাকার আল-আলসা আবাসিক ভবনে গতকাল শনিবার (৩ অক্টোবর) ভোরে কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই চালানো হয়।
রিমাল হলো- গাজা সিটির অন্যতম জনবহুল আবাসিক এলাকা, যেখানে এই এলাকার বিভিন্ন অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ।
আল-শায়ের জানান, ভোররাতে যখন বাসিন্দারা ঘুমাচ্ছিলেন, ঠিক তখনই হামলাটি চালানো হয়।
তিনি বলেন, “আমরা যুদ্ধবিমানের আওয়াজ তীব্র হতে শুনলাম, এরপর পরপর তিনটি হামলা হলো, যা ভবনটিতে আঘাত হানে ও ভেতরে থাকা লোকজনকে হত্যা করে।”
হামলায় লক্ষ্যবস্তু হওয়া আবাসিক ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নিচের তলাগুলোর ভেতর দিয়ে ভেদ করে চলে যায়, ফলে বহুতল ভবনজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়।
আল-শায়ের এই দৃশ্যকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন, যেখানে ঘুমে থাকা মানুষগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনিদের জায়গা দখল করে, সেই খেজুর পরিচয় লুকিয়ে বিক্রি করছে ইসরাইল
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে দুই বেসামরিক নিহত: ভারতীয় কূটনীতিককে তলব পাকিস্তানের
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হুথিদের ওপর বিশাল হামলার পরিকল্পনা সৌদির, পাশে তুরস্ক-পাকিস্তানসহ ৩ দেশ
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইয়েমেনে ৪ কার্গো বিমানবোঝাই অস্ত্র পাঠালো পাকিস্তান
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্রের ভোক্তা আস্থা ১২ বছরের মধ্যে সর্বনিম্ন
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৪০ দিনের যুদ্ধের পর আমিরাতের আকাশ প্রতিরক্ষায় বড় পরিবর্তন
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আল-আকসা মসজিদে ইহুদীবাদী হামলা; মালয়েশিয়ার নিন্দা
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজ দিয়ে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি বাড়ছে
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানে বোমা হামলার ছক বানচাল, ৬ ‘সন্ত্রাসী’ নিহত
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)