গাজায় ত্রাণ প্রবেশে বিলম্বে ভয়াবহ পরিণতির আশঙ্কা : ডব্লিউএইচও
, ০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
গাজায় জীবনরক্ষাকারী ওষুধ, কৃত্রিম অঙ্গসহ প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী প্রবেশে বারবার বিলম্ব হওয়ায় জরুরি চিকিৎসা প্রয়োজনীয় ফিলিস্তিনিদের জন্য ভয়াবহ পরিণতি হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
গত ২ অক্টোবর ডব্লিউএইচও জানায়, বর্তমানে অনুমোদিত ত্রাণ শুধু গাজার দক্ষিণ প্রান্তের কেরেম শালোম দিয়েই প্রবেশ করতে পারছে। দক্ষিণের রাফাহ ক্রসিং দিয়ে সীমিতসংখ্যক মানুষের চলাচলের সুযোগ রয়েছে। এর মধ্যে বিদেশে চিকিৎসার জন্য যেতে প্রয়োজন এমন রোগীরাও আছেন।
ফিলিস্তিনে ডব্লিউএইচওর প্রতিনিধি ভিয়ার্ডট বলে, অপ্রয়োজনীয় সামগ্রী বোঝাই একটি ট্রাক বা প্রয়োজনীয় সামগ্রী অনেক দেরিতে পৌঁছালে তা জীবন বাঁচাতে পারে না। এটাই মূল বিষয়। কৃত্রিম অঙ্গ ও সহায়ক সরঞ্জামের একটি চালান গত ছয় মাসে চারবার প্রত্যাখ্যান করা হয়েছে। সে আরো বলে, প্রতিবার প্রত্যাখ্যানের অর্থ হলো- এমন একজন মানুষের জন্য আরও দেরি, যিনি ইতোমধ্যে একটি অঙ্গ হারিয়েছেন এবং আবার হাঁটার সুযোগের অপেক্ষায় আছেন।
গাজায় মানবিক ও স্বাস্থ্যসামগ্রী বড় পরিসরে নির্বিঘœ ও পূর্বানুমানযোগ্যভাবে প্রবেশের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে ডব্লিউএইচও। পাশাপাশি ত্রাণ সরবরাহের জন্য একাধিক সীমান্তপথ চালু রাখার আহ্বান জানিয়েছে সংস্থাটি, যাতে সীমিতসংখ্যক ক্রসিংয়ের ওপর নির্ভর করে ধীরগতিতে ত্রাণ পৌঁছাতে না হয়।
গাজার আরও চারটি প্রধান প্রবেশপথ কিসুফিম, গেট ৯৬, এরেজ ও এরেজ ওয়েস্ট এখনও বন্ধ এবং পুরোপুরি ইসরায়েলি নিয়ন্ত্রণে রয়েছে।
শীত শুরু হওয়ার আগে গাজায় ত্রাণ ও চিকিৎসাসামগ্রী পৌঁছানোর প্রয়োজন আরও বেড়েছে বলে উল্লেখ করে সে। ঠান্ডা ও বন্যার ঝুঁকি থেকে সুরক্ষার জন্য প্রায় ২০ লাখ মানুষের আশ্রয় প্রয়োজন। এতে তাদের স্বাস্থ্য ও নিরাপত্তার পাশাপাশি মর্যাদাও ঝুঁকিতে পড়েছে।
নিরাপদ আশ্রয় ও বিশুদ্ধ পানির অভাবে প্রতিরোধযোগ্য রোগের প্রাদুর্ভাবের ঝুঁকিও বেড়েছে। এছাড়া গাজায় ইঁদুরের সংখ্যা বেশি হওয়ায় তাদের কামড়ের মাধ্যমে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। জনস্বাস্থ্য পরীক্ষাগারগুলো ধ্বংস হয়ে যাওয়ায় এই পরিস্থিতি পর্যবেক্ষণ করাও কঠিন হয়ে পড়েছে।
এছাড়া জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) সতর্ক করে বলেছে, গাজা সিটিতে কঠিন বর্জ্য জমে থাকায় জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি হয়েছে। ভারী যন্ত্রপাতি, ইঞ্জিন তেল, খুচরা যন্ত্রাংশ ও জ্বালানির অর্থায়নের নির্ভরযোগ্য ব্যবস্থা না থাকায় স্যানিটেশন পরিস্থিতির উন্নতিও ভঙ্গুর হয়ে রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্যাপক হারে চলে যাচ্ছে ইসরায়েলের তরুণরা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের অস্ত্র রপ্তানি বেড়েছে ১৩০ শতাংশ, বড় ক্রেতা আমিরাত
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানকে ঘিরে পরোক্ষ লড়াইয়ে যুক্তরাষ্ট্র-চীন?
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করতে যাচ্ছে ইরান
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফ্রান্সে ঋণের সুদের হার ২০০২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চাঁদে যাচ্ছে পাকিস্তানের জিন্নাহ-১
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফিলিস্তিনিদের জায়গা দখল করে, সেই খেজুর পরিচয় লুকিয়ে বিক্রি করছে ইসরাইল
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজা সিটির আবাসিক ভবনে ইসরায়েলি হামলা, নিহত ৫
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে দুই বেসামরিক নিহত: ভারতীয় কূটনীতিককে তলব পাকিস্তানের
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হুথিদের ওপর বিশাল হামলার পরিকল্পনা সৌদির, পাশে তুরস্ক-পাকিস্তানসহ ৩ দেশ
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












