সীমান্তে কাঁটাতারের বেড়ায় এবার মদের বোতল ঝুলিয়ে দিলো বিএসএফ
, ১৭ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ ছামিন, ১৩৯২ শামসী সন , ১৭ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৪ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে শূন্যরেখায় দেওয়া কাঁটাতারের বেড়ায় এবার কাচের বোতল ঝুলিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সেখানে বেশ কয়েকটি মদের বোতলও দেখা গেছে।
গত বুধবার (১৫ জানুয়ারি) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে এই চিত্র দেখা গেছে। আরও ৬ দিন আগে আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে ওই সীমান্তের শূন্যরেখার প্রায় এক কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের অভিযোগ ওঠে বিএসএফের বিরুদ্ধে।
বিজিবি সূত্র ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুর ১২টায় ভারতের কোচবিহার রাজ্যের ৬ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের বিএসএফের ১০ থেকে ১২ জন সদস্য শূন্যরেখায় নির্মিত কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় আসে। এসময় তারা শূন্যরেখায় নির্মিত কাঁটাতারে কাচের বোতল ঝুলাতে শুরু করে। বিষয়টি স্থানীয়রা দেখে বিজিবিকে খবর দেয়। দহগ্রাম আঙ্গোরপোতা ক্যাম্পের টহল দলের বিজিবির সদস্যরা ঘটনাস্থলে এসে বোতল ঝুলাতে বিএসএফকে নিষেধ করে। বিএসএফ নিষেধ না মেনে বোতল ঝুলাতে থাকে। একপর্যায়ে কাজ শেষ করে চলে যায়।
দহগ্রাম সরকারপাড়া জব্বার আলী বলেন, ভারত একদম জিরো লাইনে কাঁটাতারের বেড়া দিয়েছে। আমাদের চলাচলেও সমস্যা হয়। আমরা আতঙ্কে আছি। তারপরও বেড়ায় বোতল ঝুলিয়ে দিয়েছে কাঁটাতারের বেড়ায়। এখন বোতলে কিছু রেখেছে কি-না এ নিয়ে আমরা আতঙ্কে আছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভাঙারিতের পরিণত হওয়া দখলদারদের আরেকটি সামরিক যান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চাকরিজীবীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করলো আফগানিস্তান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাকিস্তান ও বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে : ভারতে ইসরায়েলি রাষ্ট্রদূত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের, অস্বস্তি ভারতের
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারী বৃষ্টিতে চীনে বন্যা, এলাকা ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তা-ব অব্যাহত, হেবরন চুক্তি বাতিল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হিজবুল্লাহ ইস্যুতে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চায় ড্রাম্প
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ওপর হামলায় ব্যবহার করা হয়েছিলো ইলন মাস্কের এআই প্রযুক্তি
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের জন্য ইরান যুদ্ধ হলো ভিয়েতনামের চেয়েও বড় পরাজয়
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)