সীমান্তবাসীদের ঘুম কেড়ে নিয়েছে মিয়ানমার
, ১৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৬ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ২৪ জুন, ২০২৪ খ্রি:, ১০ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের দুই পক্ষের চলমান সঙ্ঘাত যেন শেষ হচ্ছে না। দিন দিন বাড়ছে যুদ্ধের তীব্রতা। আগের চেয়ে আরো বহুগুণ বেড়ে গেছে বলে মনে করছে সীমান্তবাসী। মিয়ানমারের রাখাইন রাজ্যে থেমে নেই মর্টারশেল, গ্রেনেড বোমার বিস্ফোরণ। জুমুয়াবার গভীর রাত থেকে শনিবার বিকেল পর্যন্ত দু’পক্ষের সংঘর্ষে নিক্ষেপ করা মর্টারশেল ও ভারী বোমার বিস্ফোরিত বিকট শব্দগুলো ভেসে আসছে এপারের সীমান্তে। এতে থেমে থেমে চলা সংঘর্ষে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকালেও শব্দ শোনা গেছে।
কয়েকদিন ধরে টানা বিস্ফোরণের শব্দ ভেসে আসছে। টেকনাফ উপজেলার পৌরসভা, সদর সাবরাং হ্নীলা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দাদের চোখের ঘুম হারাম হয়ে গেছে। পাশাপাশি এ সমস্ত এলাকায় বসবাসকারী নারী, শিশু, কিশোরদের মাঝে সবচেয়ে বেশি ভয়, ভীতি আতঙ্ক আর উৎকণ্ঠা কাজ করছে।
সীমান্তে বসবাসরত লোকজন জানান, মিয়ানমারে চলমান যুদ্ধ কবে নাগাদ শেষ হবে জানা নেই। তবে আমরা সব সময় উৎকণ্ঠায় থাকি। বলতে গেলে, আমাদের নির্ঘুম রাত কাটাতে হয়।
টেকনাফ-২ বিজিবি অধিনায়ক কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান, মিয়ানমারের চলমান সঙ্ঘাতে কেউ যেন অনুপ্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে কাজ করছে বিজিবি। সীমান্ত সুরক্ষায় যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদস্যরা প্রস্তুত রয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বলেন, মিয়ানমারের দু’পক্ষের গোলাগুলির বিকট শব্দ শোনা গেছে। এতে সীমান্তে বসবাসরত লোকজনকে আতঙ্কিত না হওয়ার জন্য আহবান জানিয়েছেন তিনি। বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে সরকার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুবোখারার বাগান করে ৭টিতেই হাবিবুরের সফলতা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)