অর্থনৈতিক মন্দার প্রভাব:
সরকারের আমানত কমছে ব্যাংকে
, ১৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ২৬ জুন, ২০২৪ খ্রি:, ১২ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
অর্থনৈতিক মন্দার প্রভাবে ব্যাংকগুলোতে সরকারের আমানতের স্থিতি কমে গেছে। গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের গত মার্চ পর্যন্ত এই ছয় মাসে ব্যাংকে সরকারের আমানত কমেছে ৫ হাজার ৫৪৮ কোটি ২৭ লাখ টাকা। একই সঙ্গে ব্যাংকগুলোতে মোট আমানতের সরকারের অংশও কমে যাচ্ছে। এতে ব্যাংকগুলোর আমানত প্রবাহে নেতিবাচক প্রভাব পড়ছে। অর্থনৈতিক মন্দার কারণে সরকারের রাজস্ব আয় কমে যাওয়া ও খরচ বেড়ে যাওয়ার কারণে এমনটি হয়েছে। তবে আগে সার্বিকভাবে আমানত কমলেও এখন বাড়তে শুরু করেছে। এর মধ্যে বেসরকারি খাতের আমানত বাড়ছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায়, আগে প্রতিবছরই ব্যাংকগুলোতে সরকারের আমানত বাড়ছিল। অর্থনৈতিক মন্দা দেখা দেওয়ায় ২০২১ সালের তুলনায় ২০২২ সালে সরকারের আমানত কমে যায়। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে আমানত বাড়লেও আবার ২০২৪ সালের মার্চে তা কমে যায়।
গত বছরের সেপ্টেম্বরের তুলনায় ডিসেম্বরে ব্যাংকে সরকারি খাতের আমানত কমেছে ১৪ কোটি ৬২ লাখ টাকা। গত বছরের ডিসেম্বরের তুলনায় চলতি বছরের মার্চে আমানত কমেছে ৫ হাজার ৫৩৩ কোটি ৬৫ লাখ কোটি টাকা। গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত এই ছয় মাসে ব্যাংকে সরকারের আমানত কমেছে ৫ হাজার ৫৪৮ কোটি ২৭ লাখ টাকা।
প্রতিবেদন থেকে দেখা যায়, ২০২০ সালের ডিসেম্বরে ব্যাংকে সরকারের আমানত ছিল ২ লাখ ৫২ হাজার কোটি টাকা। যা মোট আমানতের ১৮.২৪ শতাংশ। ওই সময়ে আমানত বেড়েছিল ৬.৬৮ শতাংশ। মোট আমানত বেড়েছিল ৩.৩৯ শতাংশ। অর্থাৎ সরকারি খাতের আমানত বেড়েছিল বেশি। রেকর্ড রেমিট্যান্স ও বৈদেশিক অনুদান আসায় সরকারের হিসাবে আমানত বেড়েছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুবোখারার বাগান করে ৭টিতেই হাবিবুরের সফলতা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)