তারল্য সংকটে দেউলিয়া হওয়ার পথে বিপিসি
, ০৮ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৩ জুলাই, ২০২৬ খ্রি:, ০৮ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
রাষ্ট্রীয় তেল বিপণনকারী সংস্থাটি জানায়, মধ্যপ্রাচ্য সংকটে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বেড়ে যাওয়ায় মাত্র চার মাসেই ১৮ হাজার ৬৯৯ কোটি টাকা লোকসান দিয়েছে বিপিসি। বর্তমানে এ লোকসানের পরিমাণ ২০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে।
এতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটির তারল্যের মজুত ঠেকেছে তলানিতে। পাশাপাশি এত বড় লোকসান দিতে গিয়ে সরকারের অগ্রাধিকারখাতভুক্ত গুরুত্বপূর্ণ প্রকল্প ইআরএল-২সহ প্রকল্পের প্রায় ১৫ হাজার কোটি টাকার তহবিল ইতোমধ্যে ভেঙে তারল্য সংকট সামাল দিতে হয়েছে বিপিসিকে।
সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় স্বয়ংক্রিয় প্রাইসিং ফর্মুলা অনুযায়ী নির্ধারিত দামে জ্বালানি তেল বিক্রি করতে না পারায় বিপিসিকে লোকসান দিতে হয়েছে। দেড় মাস আগেও লোকসানের ১২ হাজার ৭৩৭ কোটি টাকা ভর্তুকি হিসেবে পেতে দেওয়া চিঠির বিষয়ে মন্ত্রণালয় থেকে কোনো সাড়া পায়নি বিপিসি।
এ বিষয়ে কথা হলে জ্বালানি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ চট্টগ্রামের চেয়ারম্যান ও ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) সাবেক মহাব্যবস্থাপক প্রকৌশলী মানজারে খোরশেদ আলম বলেন, ‘জ্বালানি একটি গুরুত্বপূর্ণ সেক্টর। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অত্যধিক বেড়েছে। কিন্তু বেশি দামে কিনে সরকারি সিদ্ধান্তে কম দামে জ্বালানি তেল বিক্রি করছে বিপিসি।’
‘এজন্য বড় অঙ্কের লোকসান গুনতে হচ্ছে সরকারি প্রতিষ্ঠানটিকে। গত সাড়ে চার মাসে ২০ হাজার কোটি টাকার মতো লোকসান দিয়েছে বিপিসি। এত বড় লোকসান মোকাবিলায় চরম অর্থ সংকটে পড়েছে তারা, বলেন তিনি।’
মানজারে খোরশেদ বলেন, ‘সরকার অতীতেও প্রয়োজনীয় মুহূর্তে অর্থ দিয়েছে। এখন জরুরি পরিস্থিতি মোকাবিলায় সরকারের উচিত দ্রুত ভর্তুকির প্রয়োজনীয় ছাড় দেওয়া। যদি তা না হয়, তাহলে সরবরাহ ব্যাঘাত ঘটলে দেশের জ্বালানি নিরাপত্তায় হুমকি তৈরি করবে।’
এ বিষয়ে বিপিসির পরিচালক (অর্থ) নাজনীন পারভীন বলেন, ‘বিপিসি সরকারি প্রতিষ্ঠান। আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল বিক্রি করি। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম অত্যধিক বেড়েছে। বিপিসি এখন পর্যন্ত দক্ষতার সঙ্গে জ্বালানি সরবরাহ চেইন ও অর্থ ব্যবস্থাপনা স্বাভাবিক রেখেছে। এখন অর্থের সংকট হলেও প্রয়োজনীয় মুহূর্তে সরকার উদ্যোগ নেবে।’
তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিপিসির বর্তমান ও সাবেক বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘বিপিসির বর্তমান তারল্য স্থিতি যে পর্যায়ে পৌঁছেছে, অতীতে কোনো ক্রান্তিকালেও এমন পরিস্থিতি তৈরি হয়নি। এভাবে চলতে থাকলে ব্যাংকগুলো এলসি বন্ধ করে দিলে বিপিসি দেউলিয়াত্বের মুখে পড়বে।’
মধ্যপ্রাচ্য সংকট চলমান থাকায় দ্রুত ভর্তুকির অর্থ ছাড় না করলে বিপিসি ঘুরে দাঁড়াতে ব্যর্থ হবে বলে সংশয় প্রকাশ করেন তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












