ঝুঁকিতে গাইবান্ধা শহর রক্ষা বাঁধ, আতঙ্কে হাজারো মানুষ
, ০৮ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৩ জুলাই, ২০২৬ খ্রি:, ০৮ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
গাইবান্ধা সংবাদদাতা:
ঘাঘট নদীর পানি বৃদ্ধির পাশাপাশি শহর রক্ষা বাঁধের শতাধিক স্থানে বড় ফাটল ও ধসের সৃষ্টি হয়েছে। এতে যেকোনো সময় বাঁধ ভেঙে বন্যার শঙ্কায় দিন কাটাচ্ছেন গাইবান্ধা পৌরবাসীসহ জেলার বাসিন্দারা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ২৬ কিলোমিটার দীর্ঘ এই বাঁধের অসংখ্য স্থান এখন চরম ঝুঁকিপূর্ণ। নদী ও বাঁধের মধ্যবর্তী দূরত্ব কিছু কিছু পয়েন্টে কমে মাত্র দুই থেকে আড়াই ফুটে দাঁড়িয়েছে। বাঁধের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বিরাট গর্ত, আবার অনেক স্থানে দেখা দিয়েছে গভীর ফাটল।
স্থানীয়দের অভিযোগ, ঘাঘট তীরজুড়ে বেলে-দোআঁশ মাটি দিয়ে নির্মিত হয়েছে শহর রক্ষা বাঁধটি। ফলে কয়েকদিনের ভারী বৃষ্টিতে বাঁধের বিভিন্ন অংশে মাটি সরে গিয়ে বড় ফাটল তৈরি হয়েছে। কিন্তু সেসব ফাটল বা গর্ত সংস্কারে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের স্থায়ী পদক্ষেপ নিতে দেখা যায়নি।
শহর রক্ষা বাঁধের কুটিপাড়া এলাকার বাসিন্দা আকবর আলী, সোবহান মিয়া, ইমরান মিয়া জানান, অধিকাংশ ধস মেরামতে স্থায়ী ব্যবস্থা নিতে দেখা যাচ্ছেনা। কিছু স্থানে লোক দেখানোর জন্য বালুর বস্তা জড়ো করে রাখা হয়েছে। ডিসি সাহেব এসে দেখার পরে ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বললেও তারা কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। এই বাঁধ যদি একবার ভেঙে যায়, তাহলে ঘাঘট নদীর পানি ঢুকে গোটা শহর ভাসিয়ে দিবে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গাইবান্ধা শহর রক্ষা বাঁধটির দৈর্ঘ ২৫.৬ কিলোমিটার। বাঁধটি জেলার সাদুল্লাপুর উপজেলা থেকে শুরু করে সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলা পর্যন্ত বিস্তৃত। দীর্ঘ এই বাঁধের ঠিক কত অংশে ধস ও ফাটল দেখা দিয়েছে, এর স্পষ্ট কোন ধারণা নেই পানি উন্নয়ন বোর্ডের।
নাম প্রকাশে অনিচ্ছুক পাউবোর এক কর্মকর্তা স্বীকার করেন, নকশাজনিত ত্রুটি, বালিমাটি দিয়ে বাঁধ নির্মাণ ও অতিবৃষ্টির কারণেই মূলত এই ফাটল ও ধস। সময়মতো তাৎক্ষণিক সমাধান না করা গেলে ভবিষ্যতে এটি আরো বড় বিপর্যয় ডেকে আনবে।
এসব বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, বাঁধের কিছু অংশে রেইন কাট ও ক্ষয় দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে ঠিকাদারের মাধ্যমে খুব দ্রুত সংস্কার কাজ শুরু করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী জিওব্যাগ ও বালুর বস্তা ফেলা হচ্ছে। কাজ ভালোভাবে বুঝিয়ে নিয়েই বিল ছাড় করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাগরের আগ্রাসনে হুমকির মুখে মাতারবাড়ির ভিটেমাটি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর নিয়ে সতর্কতা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিছিয়ে যাচ্ছে তিস্তা প্রকল্প, মূল নির্মাণকাজ শুরু হতে পারে ২০২৯ সালে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এআই দিয়ে নারী সেনাসদস্যের ছবি বানিয়ে প্রতারণা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিয়োগপত্র পাননি ‘আড়াই হাজার’ সুপারিশপ্রাপ্ত প্রার্থী
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মান্ধাতা ব্যবস্থায়ও নেই গুলি, বন্দুক-জনবল: ৮ বিমানবন্দরে বার্ড শুটিংয়ের হালচাল
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আলুর বস্তায় মিলল জি-৩ রাইফেলসহ বিপুল অস্ত্র ও বিস্ফোরক
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে বিএসএফের ‘পুশ-ইন’ চেষ্টা প্রতিহত করল বিজিবি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
টাকা ভাংতি না দেয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের কৃষকরা হলেন আসল ও শ্রেষ্ঠ মানুষ -রাষ্ট্রপতি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাসদের কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিলো পুলিশ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)