‘জামাত আদর্শচ্যুত, এনসিপিও একই পথে হাঁটছে’
, ০৮ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৩ জুলাই, ২০২৬ খ্রি:, ০৮ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
বড় রাজনৈতিক দলে পরিণত হওয়ার তাড়নায় ‘জামাত’ তাদের নিজস্ব আদর্শ থেকে অনেকটা বিচ্যুত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন।
একই পোস্টে নতুন রাজনৈতিক দল এনসিপি-র সমালোচনা করে তিনি বলেন, তরুণদের দল হলেও রাজনৈতিক অবস্থানের দিক থেকে তারা জামাতকেও ছাড়িয়ে গেছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এক পোস্টে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন লেখেন, এনসিপির মত তরুণ একটি দলের নেতাদের আচার-আচরণ জামাতের নেতাকর্মীদের মতোই হবে, এটা প্রত্যাশিত ছিলো না। কিন্তু ক্ষেত্রবিশেষে তারা জামাতকেও হার মানিয়েছে। জামাতের ভ- এমপির বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নাই, বরং তার পক্ষে শক্তভাবে অবস্থান নিয়েছে! নতুন বন্দোবস্তের এই লজ্জা রাখি কোথায়?
জামাতের অভ্যন্তরীণ সিদ্ধান্ত ও রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও লেখেন, চারিদিকে যে অবস্থা শুরু হয়েছে, এখন জামাত যদি তার এই এমপির বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তবে এই দায় নিয়ে জামাতের পক্ষে জনসম্মুখে মুখ দেখানো কঠিন হয়ে যাবে। উপায় একটাই, এই এমপিকে দল থেকে বহিষ্কার করা। কিন্তু দল থেকে বহিষ্কার হলে তো তার এমপি পদ চলে যাবে! আর এ কারণে লোকদেখানো শোকজ নোটিশ দিয়ে আইওয়াশ করার অপচেষ্টা করতে পারে জামাত। কিন্তু এতেও মনে হয়না কোনো লাভ হবে...
দলটির সাম্প্রতিক নানা বিতর্ক ও রাজনৈতিক কৌশল নিয়ে রাশেদ খাঁন বলেন, তড়িঘড়ি করে বড় হওয়ার চেষ্টার কারণে জামাত এখন অনেকটা আদর্শচ্যুত হয়ে পড়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তরুণীকা-ে এমপি নজরুলকে দল থেকে বহিষ্কার
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঝুঁকিতে গাইবান্ধা শহর রক্ষা বাঁধ, আতঙ্কে হাজারো মানুষ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাহাড়ধসের শঙ্কায় কাঁপছে চট্টগ্রাম
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গ্যাস সংকট, ত্রুটি সমাধানে দুই দিন লাগতে পারে: মন্ত্রণালয়
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে -জ্বালানি বিভাগ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তারল্য সংকটে দেউলিয়া হওয়ার পথে বিপিসি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ-বন্যার চাপ সংসারে, অর্থনৈতিক চাপে সাধারণ মানুষ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিএমপির ২ থানায় নতুন ওসি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দিল্লিতে ফের ইন্টারনেট বন্ধ, পুলিশকে ধাওয়া দিলো বিক্ষোভকারীরা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতের শহরে শহরে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ, চাপে গুজরাটের কসাই মোদি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে স্থানীয় নির্বাচন: মির্জা ফখরুল
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আবাসন খাতে অনিয়ম বন্ধে সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)